Hong Kong fire | হংকংয়ে বহুতলে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ৫৫, নিখোঁজ বহু, গ্রেপ্তার ৩

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হংকংয়ে একাধিক বহুতলে অগ্নিকাণ্ডে (Hong Kong fire) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৫ জন। নিখোঁজ শতাধিক। এই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার (Arrest) করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবারের ওই ঘটনায় প্রাথমিক তদন্তের পর বহুতলের নির্মাণকাজের দায়িত্বে থাকা সংস্থাকেই দুষল পুলিশ। জানানো হল, সংশ্লিষ্ট নির্মাণকারী সংস্থার চরম গাফিলতিতেই প্রাণ গিয়েছে এত মানুষের।

প্রসঙ্গত, গতকাল হংকংয়ের (Hong Kong) এক বহুতল হাউসিং কমপ্লেক্সে বিধ্বংসী আগুন লাগে। ‘ওয়াং ফুক কোর্ট’ নামের ওই আবাসনে আগুন ধরে যায়। আটটি ব্লক নিয়ে তৈরি ওই আবাসন। তারই একদিকে চলছিল নির্মাণকাজ। ‘ওয়াং ফুক কোর্ট’-এর আটটি ব্লকের সাতটি আবাসন মিলিয়ে প্রায় ২০০০টি আবাসন রয়েছে। প্রতিটি বহুতল আবাসনে রয়েছে ৩৫টি করে তলা। তার মধ্যেই কোনও একটিতে আগুন ধরে যায়।

যেদিকে নির্মাণকাজ চলছিল, সেদিকে বাঁশের ভাড়া বাঁধা ছিল। সেগুলি ঢাকা ছিল সবুজ জালি দিয়ে। সেগুলি দাহ্য হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বলে জানা যায়। ক্রমে এক টাওয়ার থেকে আগুন ছড়ায় অন্য টাওয়ারগুলিতেও। দমকলের শতাধিক ইঞ্জিনের দীর্ঘক্ষণের চেষ্টাতে এদিন ভোর পর্যন্তও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি বলে খবর। আবাসনগুলির ভিতরে এখনও অনেকে আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

ED | লুক আউট নোটিস থেকে সোজা গ্রেপ্তারি! ইডির জালে কলকাতা পুলিশের ডিসি শান্তনু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: টানটান নাটকের পর অবশেষে বড়সড়...

Karnataka | স্কুলে পরা যাবে হিজাব-পৈতে, কিন্তু ‘নো এন্ট্রি’ গেরুয়া শালের! কর্ণাটকে সিদ্দারামাইয়ার নতুন ঘোষণা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২২ সালের বহুল চর্চিত ‘হিজাব...

Indian flagged ship hit | হরমুজ প্রণালীতে চরম অশান্তি! ভারতীয় জাহাজে হামলা, কী বার্তা দিল দিল্লি?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ইরান-আমেরিকা সংঘাতের (Iran-US Conflict) আবহে...

Marco Rubio Kolkata Visit | ১৪ বছরের ‘বনবাস’ শেষ, রাজ্যে সরকার বদলাতেই কলকাতায় পা রাখছেন মার্কিন বিদেশসচিব!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: এক অদ্ভুত ও বিস্ময়কর সমাপতন...