Bakshirhat | বাড়ির পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে গৃহবধূর দেহ! ঘটনায় তীব্র চাঞ্চল্য বক্সিরহাটে

শেষ আপডেট:

বক্সিরহাট: সকাল থেকে বাড়িতে নেই পুত্রবধূ। তন্নতন্ন করে খোঁজার পরেও কোথায় মেলেনি খোঁজ। অবশেষে বাড়ির পাশ থেকে উদ্ধার হল দেহ। ঘটনায় শোরগোল ছোটগুমা এলাকায় (Bakshirhat)।

অসমের ছোটগুমার বাসিন্দা সম্মতি চৌধুরী। তাঁর স্বামী মুন্নি চৌধুরী কর্মসূত্রে থাকেন গুয়াহাটিতে। ছেলে থাকেন কোচবিহারে (Cooch Behar)। বাড়িতে শাশুড়ি ও দেওরকে নিয়ে থাকতেন সম্মতি দেবী। শনিবার সকালে নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও বৌমা দরজা না খোলায় ডাকাডাকি শুরু করেন শাশুড়ি মা। অবশেষে বৌমার সাড়া না পেয়ে দরজা খুলতেই হতবাক হয়ে যান শাশুড়ি। দেখেন বিছানার পাশে পড়ে রয়েছে চাপ চাপ রক্ত। এরপরেই গৃহবধূর খোঁজ শুরু করেন পরিবারের লোকজন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে বাড়ি সংলগ্ন মরা সংকোশ নদীর ধারে দেহ পড়ে থাকতে দেখেন পরিবার ও প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে ঘটনাস্থল থেকে মৃতার মোবাইল ফোন উদ্ধার করে। পাশাপাশি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ধুবড়ি জেলা হাসপাতালে (Dhubri Hospital)। পুলিশের প্রাথমিক অনুমান, গৃহবধূকে খুন (Murder) করে সেখানে ফেলে রাখা হয়েছে।

মৃতের ছেলে বিনায়ক চৌধুরী বললেন, ‘মা বাড়িতে একাই থাকত। সকাল থেকে মার কোনও খোঁজ না মেলায় কাকুর ফোন পেয়ে আমি কোচবিহার থেকে চলে আসি। মাকে কেউ বা কারা খুন করে সেখানে ফেলে রেখেছে বলে অনুমান।’ সবমিলিয়ে গোটা ঘটনায় তুমুল চাঞ্চল্য।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

IPL | দিল্লির কাছে হার পঞ্জাবের, টানা ৪ ম্যাচে পরাজয় শ্রেয়সদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইপিএলের (IPL) গুরুত্বপূর্ণ ম্যাচে বড়...

Chopra | নেপালে পালানোর ছক? সীমান্ত থেকে গ্রেপ্তার চোপড়ার দাপুটে তৃণমূল নেতা গোপাল ভৌমিক!

মনসুর আলম, চোপড়া: উত্তর দিনাজপুরের চোপড়া রাজনীতিতে বড়সড় চমক।...

Abhishek Banerjee | আর ‘প্রভাব প্রদর্শন’ নয়! অভিষেকের ‘জেড প্লাস’ নিরাপত্তা কাড়ল রাজ্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যের প্রশাসনিক চিত্রপটে আমূল পরিবর্তনের...

Anganwadi Center Protest | অঙ্গনওয়াড়িতে ডিম অমিল! বালুরঘাটের করিমগুটিনে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা

পতিরাম: শিশুদের নিয়মিত পুষ্টিকর খাবার দেওয়ার সরকারি নির্দেশ থাকলেও,...