গরমেও ঠোঁট ফাটছে! কীভাবে যত্ন নেবেন? রইল টিপস

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীতকালে ঠোঁট ফেটে যাওয়া ভীষণ স্বাভাবিক। শুষ্ক আবহাওয়ার কারণে ঠোঁট ও গোড়ালি হামেশাই ফেটে যায়। কিন্তু বৈশাখের এই তীব্র গরমেও কি ঠোঁট ফাটছে? এই সমস্যায় অনেকেই পড়েছে। মূলত, তীব্র গরমের ফলে ‘লু’ বইছে। সেই শুষ্ক আবহাওয়ার কারণেই ঠোঁট ফাটছে। তবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কী? রইল কিছু টিপস…

গ্রীষ্মকালে শরীরের আদ্রতা বজায় রাখতে প্রচুর পরিমাণে জল খাওয়ার তো দরকার আছেই। পাশাপাশি রসালো ফল খেতে হবে। যাতে শরীরে জলে পরিমাণটা বজায় থাকে।

এছাড়া সূর্যের রশ্মী থেকে ত্বককে বাঁচাতে সানস্ক্রিন যেমন দরকার। তেমনই ঠোঁটেও এসপিএফ যুক্ত লিপ বাম ব্যবহার করতে হবে।

আবার বাড়ি থেকে বেরনোর সময় লিপস্টিক লাগালে তার ওপর হালকা করে সানস্ক্রিনও মেখে নেওয়া যেতে পারে। তাতে রোদ থেকে অনেকটাই সুরক্ষিত রাখা যায়।

দিনের বেলায় বা রাতে সবসময়ই ঠোঁটে লিপ বাম বা পেট্রোলিয়াম জেলি মেখে রাখতে হবে। ঠোঁট শুকনো হতে দেওয়া যাবে না।

এছাড়া ঠোঁট স্ক্রাবিং করাও ভালো। কোনও প্রসাধনী ব্যবহার না করলেও। বাড়িতে মধু, লেবু ও চিনি দিয়ে মিশ্রণ বানিয়ে ঠোঁটে ঘষা যেতে পারে। তাতে ঠোঁট নরম ও উজ্জ্বল হবে।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Recipe | ঘরোয়া ক্লাসিক থেকে মশলাদার নারকেল! সেরা স্বাদের ঝালমুড়ি তৈরির গোপন টিপস

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিকেলের আড্ডা হোক বা ঘরোয়া...

Recipe | বিকেলের আড্ডায় জমজমাট মুখরোচক মুচমুচে ঢ্যাঁড়স ভাজা! রইল চটজলদি রেসিপি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: চায়ের সঙ্গেই টা হোক কিংবা...

Recipe | আম-চিকেনের যুগলবন্দি! গরমে শরীর ঠান্ডা রাখতে ট্রাই করুন ‘ম্যাঙ্গো চিকেন স্যালাড’

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দক্ষিণবঙ্গের প্যাচপ্যাচে গরমে নাজেহাল জনজীবন।...

Recipe | বাটা মাছের জাদুকরী টুইস্ট! ঝাল-ঝোল নয়, এবার পাতে পড়ুক মুচমুচে ব্যাটার ফ্রাই

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিয়েবাড়ির মেনুতে ফিশ ফ্রাই মানেই...