শরীর থেকে টক্সিন বের করতে বাড়িতেই বানিয়ে ফেলুন ‘ডিটক্স ওয়াটার’, কীভাবে বানাবেন?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শরীর থেকে দূষিত পদার্থ বের করতে বাড়িতেই বানিয়ে ফেলুন ‘ডিটক্স ওয়াটার’। রোজ সকালে ঘুম থেকে উঠে উষ্ণ জলে লেবুর রস এবং মধু মিশিয়ে খাওয়া অনেকেরই দীর্ঘদিনের অভ্যাস। তবে পুষ্টিবিদদের মতে, হজম, কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পেতে শুধু লেবু-মধুর জল খেলে হবে না। তার জন্য চাই ‘ডিটক্স ওয়াটার’। তাছাড়া, বিভিন্ন ফল, সবজি এবং বিভিন্ন ভেষজ ভিটামিনে ভরপুর এই জল ত্বকের জন্য ভীষণ উপকারী। জলে শসা, লেবু এবং আদা দিয়ে খেলে তা অন্যান্য ‘ডিটক্স ওয়াটার’গুলির চেয়ে অনেক বেশি কার্যকরী।

ডিটক্স ওয়াটার তৈরি করতে কী কী উপকরণ লাগবে?

 ১টি শসা, ১টি গোটা লেবু, ১ টেবিল চামচ আদা কুচি

কীভাবে তৈরি করবেন এই পানীয়?

১ লিটার জলে একটি শসা টুকরো টুকরো করে কেটে তার সঙ্গে লেবু ও আদা কুচি করে মেশান। চাইলে এর মধ্যে পুদিনা পাতা এবং চিয়া বীজও দিতে পারেন। ভাল করে মিশিয়ে নিয়ে কাচের বোতলে ভরে এক রাত রেখে দিন। পরের দিন সকাল থেকে সারাদিন একটু একটু করে এই পানীয় খেতে থাকুন।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Recipe | চেনা স্বাদে নতুন চমক! বাড়িতেই বানিয়ে ফেলুন জিভে জল আনা ‘গ্রিন চিলি চিকেন’

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: চিলি চিকেনপ্রেমী নন, এমন বাঙালি...

Recipe | শেষ পাতে একটু মিষ্টি মুখ! চটজলদি বাড়িতেই বানিয়ে ফেলুন ছানার সন্দেশ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাঙালি মানেই মিষ্টির প্রতি একটা...

Recipe | লাউ-চচ্চড়ি ছেড়ে এবার বাড়িতেই তৈরি হবে ভেজ কবাব ও রাইস পেপার ডাম্পলিং

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শরীর সুস্থ রাখতে প্রোটিনের পাশাপাশি...

Recipe | একঘেয়ে পদ ছেড়ে এবার পাতে পড়ুক ‘বাহারি বেগুন’, রইল সহজ রেসিপি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ডাল, ভাতের সঙ্গে মুচমুচে বেগুন...