শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

Howrah | হাওড়ার অভিজাত আবাসনে চলল গুলি! জখম মহিলা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অভিজাত আবাসনে চলল গুলি। বুধবার ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) শিবপুরে (Shibpur)। ঘটনায় গুলিবিদ্ধ হন পুনম যাদব নামে এক মহিলা। ওই একই আবাসনের অন্য একটি ফ্ল্যাটে রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় থাকেন বলে খবর।

এদিন সকালে পুনম ও তাঁর স্বামী গোপাল যাদবের মধ্যে কোনও বিষয়ে বচসা চলছিল বলে খবর। বচসার মাঝেই পুনমকে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ তাঁর স্বামীর বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় মহিলাকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করা হয়। মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিসিটিভি ফুটেজ (CCTV footage) সামনে এসেছে৷ এই ঘটনায় মহিলার স্বামীকে পুলিশ আটক করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পারিবারিক অশান্তির জেরে এমন ঘটনা বলে অনুমান করা হচ্ছে। তবে ঘটনার আসল কারণ এখনও স্পষ্ট হয়নি৷ ঘটনার তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ৷

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Modi-Putin Meet | সন্ত্রাস মোকাবিলায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের বার্তা! যৌথ সাংবাদিক সম্মেলনে মোদির মুখে ‘পহেলগাঁও’ প্রসঙ্গ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সন্ত্রাস মোকাবিলায় ভারত ও রাশিয়া...

Aniket Mahato | অনিকেত মাহাতোকে আরজি করেই পোস্টিংয়ের নির্দেশ ডিভিশন বেঞ্চের, সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অনিকের মাহাতোর আরজি করে পোস্টিং...

Humayun Kabir | ‘আল্লাহ আমার সঙ্গে আছেন’, হাইকোর্টের রায়ের পরই বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে হুংকার হুমায়ুনের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল মুর্শিদাবাদের...

Asim Munir | সর্বশক্তিমান! আসিম মুনিরের নিয়ন্ত্রণে এবার পাকিস্তানের ‘পারমাণবিক বোতাম’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের সামরিক ইতিহাসে এক নতুন...