Hrithik Roshan | ‘ওয়ার ২’ ছবির গানের রিহার্সালের সময় চোট পেলেন হৃতিক! কেমন আছেন অভিনেতা?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জুনিয়র এনটিআর (Jr NTR)-এর সঙ্গে আসন্ন ছবি ‘ওয়ার ২’ (War 2)-এর শুটিং চলছে। সেই ছবির গানের রিহার্সালের সময় আহত হলেন অভিনেতা হৃতিক রোশন (Hrithik Roshan)। পায়ে চোট লেগেছে তাঁর। সে কারণে আপাতত স্থগিত রাখা হয়েছে শুটিং।

জুনিয়র এনটিআরের সঙ্গে গানটির মহড়ার সময় হৃতিকের পায়ে আঘাত লাগে। তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। চার সপ্তাহ বিশ্রাম নিতে হবে অভিনেতাকে। সূত্রের খবর, গানটির শুটিং আবার মে মাসে হতে পারে।

চলতি বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘ওয়ার ২’। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি আদিত্য চোপড়ার ‘যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স’-এর একটি অংশ। হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর ছাড়াও, ছবিতে দেখা যাবে কিয়ারাকেও।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Timothee Chalamet | মেট গালা মিস করলেও কাইলির পাশেই টিমোথি! নিউ ইয়র্কে ডিনার ডেটে নজর কাড়ল ‘হট কাপল’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬ সালের মেট গালার রেড...

Raj Chakrabarty | ‘জীবনে যখনই কোনো…’, বারাকপুরের হারের পর বড় ঘোষণা রাজের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (West Bengal...

Sudipta Sen | তারকাদের নিয়ে অনীহা! কেন এমন মনোভাব ‘দ্য কেরালা স্টোরি’র পরিচালকের?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে শোরগোল ফেলা ‘দ্য...

Chandranath Rath murder case | খুনের রাতে চন্দ্রনাথকে অভিনেত্রী মাফিনের শেষ মেসেজ, কি ছিল তাতে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের রাজনৈতিক পালাবদলের টানটান উত্তেজনার...