HS Exam | এবার থেকে সিমেস্টার পদ্ধতিতে হবে উচ্চ মাধ্যমিক, সিলেবাসে বদল আনতে চলেছে সংসদ   

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে আরও সহজ করতে চলেছে শিক্ষা দপ্তর। এবার সিমেস্টার পদ্ধতিতে পরীক্ষা করতে চায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বদল আনতে চলেছে উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে। জাতীয় শিক্ষানীতি মেনেই এই পরিকল্পনা বলে সংসদ সূত্রে খবর।

জানা গিয়েছে, জাতীয় শিক্ষানীতি অনুযায়ী একাদশ ও দ্বাদশের পাঠ্যক্রমকে মোট চারটি সিমেস্টারে ভাগ করেছে শিক্ষা সংসদ। এই কথা আগেই ঘোষণা করেছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এ বার যারা একাদশ শ্রেণিতে ভর্তি হবে, তারা এই সিমেস্টার পদ্ধতিতেই একাদশ এবং দ্বাদশের পরীক্ষা দেবে। এর জন্য গঠন করা হয়েছে বিশেষ কমিটি। এখন থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে মোট চারটি সিমেস্টারে পরীক্ষা দেবে ছাত্র-ছাত্রীরা। একাদশে দু’টি সিমেস্টার নেবে স্কুল। দ্বাদশ শ্রেণির দু’টি সিমেস্টার নেবে সংসদ। শেষের দুটি সেমিস্টারের ভিত্তিতেই উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন হবে। তাই পড়ুয়াদের কাছে পরীক্ষা, সিলেবাস আরও সহজ করতে সিলেবাস পরিমার্জন করছে সংসদ। পরিবর্তিত সিলেবাস জানুয়ারি মাসে প্রকাশ্যে আনবে সংসদ।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Suvendu Adhikari | কংগ্রেসের ছাত্র নেতা থেকে বাংলার মুখ্যমন্ত্রী, এক অবিস্মরণীয় পথচলা  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলার রাজনৈতিক মানচিত্রে এক ঐতিহাসিক...

Suvendu Adhikari | মসনদে ‘নন্দীগ্রামের নায়ক’: লোকভবনে পৌঁছে সরকার গঠনের আর্জি শুভেন্দুর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ের...

WB CM 2026 | ‘শুভেন্দু ছাড়া দ্বিতীয় নামের প্রস্তাব আসেনি’, মুখ্যমন্ত্রী বাছাই নিয়ে মন্তব্য শায়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: "শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) ছাড়া...

Suvendu Adhikari | ‘মোদিজির নেতৃত্বে বাংলার নবনির্মান’, মুখ্যমন্ত্রী হিসাবে বাংলার মানুষের স্বপ্নপূরণের আশ্বাস শুভেন্দু অধিকারীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে...