শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

HS Result 2023: রাজ্যে তৃতীয় বালুরঘাটের শ্রেয়া

শেষ আপডেট:

বালুরঘাট: উচ্চমাধ্যমিকে রাজ্যে তৃতীয় বালুরঘাটের শ্রেয়া মল্লিক। (HS Result 2023) তার প্রাপ্ত নম্বর ৪৯৪। বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চবিদ্যালয়ের ছাত্রী আগামীদিনে ইংরেজি নিয়ে পড়াশোনা করতে চায়। শ্রেয়ার এই ফলে ভীষণ খুশি তার বাবা অধীরকুমার মল্লিক ও মা তুলসী দে মল্লিক। প্রতিটি বিষয়ে তার গৃহশিক্ষক ছিল। তবে ঘড়ি ধরে পড়াশোনা করত না এই কৃতী ছাত্রী। পড়াশোনার পাশাপাশি টিভি দেখতেও পছন্দ করে শ্রেয়া।

বুধবার প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের ফল (HS Result 2023)। এদিন বেলা ১২টা নাগাদ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBHSE) সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করেন। এবছরের (HS Result wbhse 2023) উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ৮৭ জন।

আরও পড়ুন: রাজ্যে প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে…

:Advertisement:

UBS HS Ad

প্রথম হয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র শুভ্রাংশু সর্দার। ৪৯৬ নম্বর পেয়ে এককভাবে প্রথম হয়েছে সে। এদিন ফল প্রকাশ (West Bengal Higher Secondary Result 2023) হলেও মার্কশিট মিলবে ৩১ মে থেকে। উচ্চমাধ্যমিক উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছেন সংসদ সভাপতি।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

Nagrakata | চিতাবাঘ রুখতে নেট ফেন্সিং নাগরাকাটায় 

শুভজিৎ দত্ত, নাগরাকাটা: রয়েল বেঙ্গল টাইগার আসা আটকাতে সুন্দরবনে...

Fake Birth Certificate | ফের জালে জাল বার্থ সার্টিফিকেট, নড়েচড়ে বসল প্রশাসন

বালুরঘাট: ডিজিটাল জন্ম শংসাপত্র পেতে বালুরঘাট হাসপাতালের সুপারের হাতে...

Jalpaiguri | শীতঘুম ভুলে জঙ্গল ছেড়ে লোকালয়ে সরীসৃপ

পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: শীতের আমেজ এসেছে, কিন্তু শীতঘুম নেই।...

Humayun Kabir | রাস্তায় থমকে গাড়ি, কম পড়ছে বিরিয়ানি! হুমায়ুনের বাবরি-শিলান্যাসে উৎসবের মেজাজে মুর্শিদাবাদ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের...