AJUP | ভোটের মুখে ভাঙন হুমায়ুনের শিবিরে! সদলবলে তৃণমূলে যোগ কুলটির এজেইউপি প্রার্থীর

শেষ আপডেট:

আসানসোল: প্রথম দফার বিধানসভা নির্বাচনের ঠিক পাঁচ দিন আগে বড়সড়ো ভাঙন ধরল হুমায়ুন কবীরের (Humayun Kabir) দল আম জনতা উন্নয়ন পার্টিতে (AJUP)। শনিবার আসানসোলের কুলটি (Kulti) বিধানসভা কেন্দ্রের এজেইউপি প্রার্থী তাহির খান নির্বাচনি লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন। শুধু তাই নয়, প্রায় ৫০ জন সমর্থককে নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন তৃণমূল কংগ্রেসে (TMC)।

এদিন আসানসোলের আপকার গার্ডেন এলাকায় রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা আসানসোল উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মলয় ঘটকের বাসভবনে এক যোগদান কর্মসূচি আয়োজিত হয়। সেখানে মলয় ঘটক তাহির খানের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁকে স্বাগত জানান। ভোটের মুখে প্রার্থীর এই দলবদল কুলটি সহ আসানসোল শিল্পাঞ্চলে এজেইউপির রাজনৈতিক অস্তিত্বকে সংকটে ফেলে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।

নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে তাহির খান জানান, আবেগবশত এবং তাড়াহুড়ো করে তিনি এজেইউপিতে যোগ দিয়েছিলেন। সেই ভুলই সংশোধন করলেন এবার। তিনি বলেন, ‘এখন থেকে আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে কাজ করব। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মলয় ঘটকের নেতৃত্বে এগিয়ে যাব।’ পাশাপাশি তাঁর বিস্ফোরক দাবি, বিজেপিকে সুবিধা করে দিতেই হুমায়ুন কবির এই নতুন দল তৈরি করেছিলেন।

এদিন তাহির খানকে স্বাগত জানিয়ে মলয় ঘটক বলেন, ‘সবাই আস্তে আস্তে নিজেদের ভুল বুঝতে পারছেন। বিজেপিকে সমর্থন করা মানে মানুষের বিরোধিতা করা।’

রাজ্যের ‘তৃতীয় শক্তি’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার যে লক্ষ্য হুমায়ুন কবীর নিয়েছিলেন, ভোটের প্রাক্কালে সেই পরিকল্পনাকে যেন বড়সড়ো ধাক্কা খেল। তবে এই বিষয়ে আম জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে গোটা বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে হয়েছে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

IPL | দিল্লির কাছে হার পঞ্জাবের, টানা ৪ ম্যাচে পরাজয় শ্রেয়সদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইপিএলের (IPL) গুরুত্বপূর্ণ ম্যাচে বড়...

Abhishek Banerjee | আর ‘প্রভাব প্রদর্শন’ নয়! অভিষেকের ‘জেড প্লাস’ নিরাপত্তা কাড়ল রাজ্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যের প্রশাসনিক চিত্রপটে আমূল পরিবর্তনের...

Durgapur | দুর্গাপুরের সিটি সেন্টারে নামী হোটেলে তাণ্ডব! বিজেপি ঘনিষ্ঠদের বিরুদ্ধে মারধর ও লুটপাটের অভিযোগ

দুর্গাপুর: ভরদুপুরে দুর্গাপুরের (Durgapur) সিটি সেন্টারের এক নামী হোটেল...

BJP | ৪৬ বছরের জেদ পূরণ! বাংলায় বিজেপি আসতেই চুল-দাড়ি কাটলেন গাজোলের ৭৫ বছরের অতুল বিশ্বাস

গাজোল: রাজনীতিতে নিষ্ঠা আর জেদের এক অনন্য নজির সৃষ্টি...