Humayun Kabir | ‘আমিই ডিসাইডিং ফ্যাক্টর, জিতব ১০০ আসনে’, মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ হুমায়ুনের

শেষ আপডেট:

মালদা: পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আগে শাসক শিবিরের অস্বস্তি বাড়িয়ে ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) তুলোধোনা করলেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। বৃহস্পতিবার দুপুরে মালদার জেলাশাসককে ডেপুটেশন দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভরতপুরের বিধায়ক দাবি করেন, ‘২০২৬-এর নির্বাচনে তাঁর নতুন দল আমজনতা উন্নয়ন পার্টি ১০০-র বেশি আসন পাবে এবং তিনিই হবেন আগামীর ‘কিং মেকার।’

মুখ্যমন্ত্রীর কর্মপদ্ধতির সমালোচনা করে হুমায়ুন কবীর বলেন, “২০১১ সালে শপথের পর তিনি বলেছিলেন প্রতি শনি ও রবিবার সাধারণ মানুষের সাথে কথা বলবেন। অথচ আজ সাধারণ মানুষ তো দূর, তাঁর ক্যাবিনেটের মন্ত্রীরা বা আমরা বিধায়কেরা তাঁর সাথে কথা বলার সুযোগ পাই না।” বিধানসভায় মুখ্যমন্ত্রীর ‘আমি একাই একশো’ মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘নন্দীগ্রামে হারের পর এই বিধায়কেরাই তাঁকে পরিষদীয় নেত্রী করেছিলেন, অথচ আজ কারোর গুরুত্ব নেই।’

২০২৬ নির্বাচনে তাঁর দলের রণকৌশল নিয়ে হুমায়ুন কবীর সাফ জানান, তাঁর দল ১৮২টি আসনে লড়বে এবং ১০০-র বেশি আসন পেয়ে বিধানসভায় যাবে। এমনকি নির্বাচন পরবর্তী সমীকরণ নিয়ে তিনি আত্মবিশ্বাসের সাথে বলেন, “পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেব কার সঙ্গে হাত মেলাব। তবে আমিই থাকব ডিসাইডিং ফ্যাক্টর।” জয়ের পর তিনি কি উপ-মুখ্যমন্ত্রী বা ডেপুটি সিএম পদের দাবি করবেন? এই প্রশ্নের জবাবে হুমায়ুন স্পষ্ট বলেন, “হ্যাঁ, করব।”

বাংলায় শিক্ষা ও শিল্প ফিরিয়ে আনা এবং দুর্নীতি বন্ধ করাই তাঁর দলের প্রধান লক্ষ্য বলেও এদিন ঘোষণা করেন এই প্রভাবশালী নেতা।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Prasanta Barman | কমিশনের রাডারেও অধরা প্রশান্ত! নীলবাতি হাঁকিয়ে বিডিও-র অবাধ বিচরণে প্রশ্নের মুখে আইনের শাসন

শুভঙ্কর চক্রবর্তী ভোট ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশনের অন্যরূপ দেখতে...

Leopard Caged | ভোটের মুখে স্বস্তি! ১৭ দিনের টানটান উত্তেজনা শেষে খাঁচাবন্দি পূর্ণবয়স্ক চিতাবাঘ

ফালাকাটা: একদিকে যেমন ভোটের প্রচারকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপির সংঘর্ষে...

WB Election 2026 | শিলিগুড়ি ছেড়ে ঘরের পথে সাধারণ মানুষ! জনসমুদ্র তেনজিং নোরগে টার্মিনাসে

শিলিগুড়ি: গণতন্ত্রের উৎসবে শামিল হতে কাজের শহর ছেড়ে ঘরের...