রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

Election 2026 | আকাশপথে হুমায়ুন! আসাদউদ্দিন ওয়েইসিকে সঙ্গী করে বাংলায় ‘হেলিকপ্টার’ প্রচার শুরু আম জনতা উন্নয়ন পার্টির

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনে (Assembly Election 2026) বাংলার রাজনৈতিক মানচিত্রে বড়সড় রদবদলের ইঙ্গিত দিয়ে এবার আকাশপথে প্রচারে সারলেন আম জনতা উন্নয়ন পার্টির (Am Janata Unnayan Party) প্রধান হুমায়ুন কবীর (Humayun Kabir)। বড় দলগুলোর জোটে সেভাবে সাড়া না মিললেও, দমে যেতে নারাজ তিনি। মঙ্গলবার মুর্শিদাবাদের বেলডাঙায় তাঁর ভাড়া করা সাদা-সবুজ হেলিকপ্টারটি নামতেই কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়। আগামী ২৭ এপ্রিল পর্যন্ত এই হেলিকপ্টারে চেপেই রাজ্যজুড়ে ঝোড়ো প্রচার চালাবেন তিনি।

হুমায়ুন কবীর জানিয়েছেন, বেসরকারি উড়ান সংস্থা ‘CHIPSAN’-এর থেকে টানা ২৫ দিনের জন্য হেলিকপ্টারটি ভাড়া করেছেন তিনি। তাঁর লক্ষ্য কমপক্ষে ৫০টি নির্বাচনী সভা করা। এই অভিযানে তাঁর প্রধান সঙ্গী হিসেবে থাকছেন এআইএমআইএম (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)। হুমায়ুনের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁদের জোট ১৯৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে, যার মধ্যে ২০টি জনসভায় খোদ ওয়েইসি সাহেব উপস্থিত থাকবেন।

নিছক সংখ্যালঘু দল হিসেবে পরিচিতি পেতে নারাজ হুমায়ুন কবীর। তিনি বলেন, “আমরা ২০০ আসনের মধ্যে ১২৭টিতে মুসলিম প্রার্থী দিলেও বাকি সব আসনে অমুসলিম, তফসিলি জাতি ও উপজাতি প্রার্থীদের টিকিট দিয়েছি। স্বচ্ছ ভাবমূর্তির সরকার উপহার দিয়ে বাংলার রাজনীতিতে ইতিহাস সৃষ্টি করতে চাইছি আমরা।” বাবরি মসজিদ ইস্যু থেকে শুরু করে নিজস্ব দল গঠন  জাতীয় স্তরে ইতিপূর্বেই চর্চায় এসেছেন তিনি।

হুমায়ুনের এই দাপুটে প্রচার নিয়ে রাজনৈতিক মহলে কাটাছেঁড়া শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের দাবি, শাসকদলের সংখ্যালঘু ভোটে ভাগ বসাতেই পর্দার আড়াল থেকে হুমায়ুনকে অর্থসাহায্য করছে বিজেপি। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।

এখন প্রশ্ন হলো, হেলিকপ্টার সওয়ারি হুমায়ুন কি সত্যিই বাংলার দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারবেন? আগামী ৪ মে ফলাফল ঘোষণার দিনই স্পষ্ট হবে যে তাঁর এই নতুন দিগন্তের লড়াই ভোটারদের মনে কতটা জায়গা করে নিল। আপাতত আকাশপথে ডোমকল থেকে শুরু করে গোটা বাংলায় পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে মরিয়া এই পোড়খাওয়া নেতা।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Chandra Bose | তৃণমূলে যোগ দিলেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু, দিলেন ‘ভুল সংশোধন’-এর বার্তা!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সব জল্পনার অবসান ঘটয়ে অবশেষে...

Mamata Banerjee Rally | ‘এসআইআর হলো বড় স্ক্যাম, স্লো ভোটিং বিজেপির প্ল্যান’, খণ্ডঘোষের সভা থেকে তোপ মমতার

বর্ধমান: বিধানসভা নির্বাচনের আবহে এবার নির্বাচন কমিশন ও কেন্দ্রীয়...

National Street Theatre Day | পথনাটক দিবস: সফদর হাশমি থেকে বাদল সরকার—স্মৃতি ও সংগ্রামের এক অনন্য কোলাজ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ ১২ এপ্রিল, জাতীয় পথনাটক...

Mamata Banerjee Asansol Rally | ‘বিজেপিকে উৎখাত করে তবেই দিল্লি যাব’, ভোটারদের অধিকার রক্ষায় হুঙ্কার মমতার

আসানসোল: বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই আসানসোলের শিল্পাঞ্চলে রাজনৈতিক পারদ...