Chanchal | স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ! আটক স্বামী

শেষ আপডেট:

সামসী: স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে চাঁচল-২ (Chanchal) ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েতের রামপুর গ্রামে। পুলিশ সূত্রে খবর, মৃত গৃহবধূর নাম নাজিদা পারভিন (২৬)। ইতিমধ্যেই অভিযুক্ত স্বামী নওয়াজ শরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নওয়াজ গভীর রাতে তাঁর স্ত্রী নাজিদাকে শ্বাসরোধ করে খুন করে। নাজিদার গোঙানির আওয়াজে পাড়াপড়শিরা জেগে ওঠে। এরপর ধীরে ধীরে গ্রামবাসী জমায়েত হতে শুরু করলে নওয়াজ পালানোর চেষ্টা করে। কিন্তু গ্রামবাসী তাঁকে আটক করে পুলিশকে খবর দেন। এরপর পুলিশ এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে যে, ১০ বছর আগে রামপুর গ্রামের নওয়াজের শরিফের সঙ্গে ওই গ্রামেরই নাজিদা পারভিনের প্রেম করে বিয়ে হয়েছিল। দুই পুত্র সন্তান রয়েছে তাঁদের। প্রতিবেশীদের দাবি, বিয়ের পর কিছুদিন সংসার ঠিকঠাক চলেছিল। কিন্তু কয়েক বছর পর থেকে মাঝেমধ্যে পারিবারিক অশান্তি লেগেই থাকত। মৃত গৃহবধূর বাবা নুরুল ইসলাম শোকাহত গলায় বলেন, ‘গভীর রাতে শুনতে পেলাম যে মেয়ে মারা গিয়েছে। আমি গিয়ে দেখলাম যে মেয়ের গলায় দাগ রয়েছে। জামাই শ্বাসরোধ করে খুন করেছে মেয়েকে। কী কারণে এমন করল জামাই তা বুঝতে পারছিনা। সমস্ত ঘটনার বিবরণ জানিয়ে চাঁচল থানায় খুনের অভিযোগ দায়ের করব। যাতে মেয়ের খুনে অভিযুক্ত জামাইয়ের নজিরবিহীন শাস্তি হয়।’

ইতিমধ্যেই তদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Vijay Oath Ceremony | বিজয়ের শপথগ্রহণে বিশেষ অতিথি ‘প্রেমিকা’ তৃষা! সিল্কের শাড়িতে নজর কাড়লেন অভিনেত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রবিবার তামিলনাডুর মুখ্যমন্ত্রী (Tamil Nadu...

Nishith Pramanik | অঙ্ক কষেই ‘ফার্স্টবয়’ নিশীথ, সোশ্যাল মিডিয়ায় চর্চা শিলিগুড়ির শংকরকে নিয়ে

শুভঙ্কর চক্রবর্তী শনিবার ব্রিগেডে রাজ্য মন্ত্রীসভার শপথগ্রহণ অনুষ্ঠানে উত্তরবঙ্গ থেকে...

Bidhannagar | অভাবকে জয় করে মাধ্যমিকে নজরকাড়া ফল, চিকিৎসক হওয়ার স্বপ্নে বিভোর সায়নিকা

সৌরভ রায়, ফাঁসিদেওয়া: ভালোভাবে পড়াশোনা করে চিকিৎসক (Doctor) হতে...