Birbhum | স্ত্রীর সঙ্গে বন্ধুর বিয়ে দিলেন স্বামী! ভাঙল আট বছরের সংসার জীবন

শেষ আপডেট:

সিউড়ি: সদ্য বিবাহিত নয়। বছর আটেক সংসার করার পর বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে (Marriage) দিলেন স্বামী! ঘটনায় চাঞ্চল্য ছড়াল বীরভূমের (Birbhum) সাঁইথিয়া পুরসভার অধীন এলাকার ৮ নম্বর ওয়ার্ডে।

ছবি নিজস্ব প্রতিনিধির

বাপি মণ্ডল কলকাতায় গাড়ি চালাতেন। আজ থেকে ঠিক আট বছর আগে বিয়ে হয় তারাপীঠের পঞ্চমীর সঙ্গে।  ৭ বছরের ছেলেকে নিয়ে সুখের সংসারে আচমকা বাপির বন্ধু জিৎ মির্ধ্যা নিয়ে শুরু হয় সমস্যা। বাপি এবং জিৎ ছোটবেলার বন্ধু। সেই সুবাদে তাঁর মাধ্যমেই কলকাতা থেকে টাকাপয়সা পাঠাতেন। এমনকি কোনও কোনও সময় পরিবারের খোঁজখবরও নিতেন বন্ধুর মাধ্যমে। কিন্তু সেই বন্ধুই যে সর্বনাশ ডেকে আনবে তা হয়তো বুঝতেও পারেননি বাপি। তাঁর অনুপস্থিতিতে স্ত্রীর সঙ্গে বন্ধুর গড়ে ওঠে অবৈধ সম্পর্ক। ঘটনা জানার পরেই শুরু হয় অশান্তি। বিগত আট মাস ধরে বাবার বাড়িতে পঞ্চমী। সেখান থেকে বাপির বিরুদ্ধে বধূ নির্যাতন এবং খোরপোশের মামলাও করেন।  এভাবেই চলছিল দিন। আচমকা তাল কাটে মঙ্গলবার সকালে। শ্বশুরবাড়ি পৌঁছে স্ত্রী পঞ্চমীকে নিয়ে এসে নন্দীকেশ্বরীতলা মন্দিরে বন্ধু জিতের সঙ্গে বিয়ে দেন বাপি। এরপর তিনি বলেন,  ‘পঞ্চমী আমার সঙ্গে ঘর সংসার করতে চায় না। বন্ধুর সঙ্গে থাকতে চায়। ও যাতে সুখে থাকে, সেই জন্যেই এই সিদ্ধান্ত নিলাম। তবে ছেলে আমার কাছে থাকবে। আমি ওকে মানুষ করব।’

এদিকে পঞ্চমী বলেন, ‘আমি জিৎ কে ভালোবাসি। ওর সঙ্গেই ভালো থাকব। বাপির বিরুদ্ধে দায়ের করা মামলাও তুলে নেব।’

অন্যদিকে জিৎ বলেন, ‘ভালোবাসা তো কোন বাধা-বিপত্তি মানে না। পঞ্চমীকে কি করে যে ভালোবেসে ফেললাম কে জানে।’

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Fuel Crisis India | জ্বালানি সংকটের আশঙ্কা নেই, প্রধানমন্ত্রীর সাশ্রয়ী বার্তার ব্যাখ্যায় কেন্দ্র

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতি...

Jahangir Khan | জনরোষের ভয়ে ছিলেন বেপাত্তা, অবশেষে পুনর্নির্বাচনের আগে ফলতায় ফিরলেন জাহাঙ্গির!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন করেছে...

VBG RAMJ Scheme | ১ জুলাই থেকে দেশজুড়ে কার্যকর হচ্ছে ‘জিরামজি’, গ্রামীণ কর্মসংস্থানে ১২৫ দিনের কাজের নয়া গ্যারান্টি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী ১ জুলাই ভারতের গ্রামীণ অর্থনীতির...

Thalapathy Vijay | শিক্ষা ও ধর্মের আঙিনায় আর নয় সুরা, তামিলনাডুতে ঐতিহাসিক পদক্ষেপে মুখ্যমন্ত্রী বিজয়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুর (TamilNadu) রাজনীতির আঙিনায় নতুন...