উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : পরকীয়া সন্দেহে স্ত্রী’কে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। হায়দরাবাদের আমিনপুরে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম কৃষ্ণভেণী (৩৭)। তাঁর মা এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আমিনপুরের কেএসআর নগরে থাকতেন কৃষ্ণভেণী (৩৭), তাঁর স্বামী ব্রহ্মইয়া এবং তাঁদের দুই সন্তান। কৃষ্ণভেণী একটি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মরত ছিলেন। অন্যদিকে, ব্রহ্মইয়া রিয়েল এস্টেটে কাজ করেন। ব্রহ্মইয়ার সন্দেহ ছিল, তাঁর স্ত্রী’র বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এনিয়ে প্রায়ই অশান্তি হত পরিবারে। রবিবার সন্দেহের বশে ওই ব্যক্তি ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে তাঁর স্ত্রীকে খুন করেছেন বলে অভিযোগ। তদন্ত চলছে।

