Sonali Bibi | ‘ফিরে এলাম! মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ,’ দেশে ফিরেই কৃতজ্ঞতা প্রকাশ অন্তঃসত্ত্বা সোনালির

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশে ফিরলেন সোনালি বিবি (Sonali Bibi)। নিজেদের দেশে পা দিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (CM Mamata Banerjee) উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বললেন, ‘ফিরে এলাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ।’ শুধু মুখ্যমন্ত্রীই নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং সামিরুল ইসলামকেও ধন্যবাদ জানালেন অন্তঃসত্ত্বা সোনালি।

বাংলাদেশ থেকে নিজের দেশে পা দিয়েই সংবাদ মাধ্যমের সামনে সোনালি বিবি বলেন, ‘ফিরে এলাম। মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। সামিরুল ইসলামকেও ধন্যবাদ জানাই। বাংলাদেশে অনেক কষ্টে ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় টাকা পাঠিয়ে ছিলেন। তবে বাংলাদেশ পুলিশ কোনও অত্যাচার করেনি। আর কোনও দিন দিল্লি যাব না।’

তবে বাংলাদেশে এখনও পর্যন্ত আটকে রয়েছেন সোনালি বিবির স্বামী এবং তাঁর পরিবার। তাঁরা কবে দেশে ফিরবেন তা নিয়ে দেখা দিয়েছে নানান জল্পনা। যদিও কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে (Supreme Court) জানিয়েছে। সোনালি অন্তঃসত্ত্বা বলেই মানবিকতার খাতিরে তাঁকে দেশে ফেরানো হয়েছে। পাশাপাশি মুখে না বললেও কার্যত কেন্দ্র যেন এই বার্তাই দিল সোনালি বিবিকে ফেরানো মানে এই  নয়, পুশব্যাক করা বাকিদেরও ফেরানো হবে। সম্প্রতি রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে সুপ্রিম কোর্ট বলেছিল,’ অনুপ্রবেশকারীদের জন্য কী রেড কার্পেট  বিছানানো হবে?’ তবে আদালতের পর্যবেক্ষণ, ‘কেউ অনুপ্রবেশকারী  মনে হলে সঙ্গে সঙ্গে পুশব্যাক ঠিক নয়। বিষয়টি খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নেওয়া হোক।’

উল্লেখ্য, ঘটনার দিন সোনালি, সুইটি এবং তাঁদের পরিবারকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে বাংলাদেশে ‘পুশব্যাক’ করা হয়। বাংলাদেশে যাওয়ার পর ভয়ংকর অভিজ্ঞতার সন্মুখীন হন সোনালিরা। এরপর তাঁদের ফিরিয়ে আনার দাবিতে হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের হয়। উচ্চ আদালত নির্দেশ দেয় তাঁদের ফিরিয়ে আনতে হবে। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে কেন্দ্র। শীর্ষ আদালতও জানিয়ে দেয় ফেরাতে হবে তাঁদের। তারপর দেশে ফিরলেন সোনালি ও তাঁর নাবালক ছেলে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

More like this
Related

Bangladesh Election 2026 | ভোটমুখী বাংলাদেশে অশান্তি! দূতাবাসের কর্মীদের পরিবারকে দেশে ফেরার নির্দেশ ভারতের, খোলা থাকছে হাই কমিশন  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ...

Mamata Banerjee | নবান্নের নয়া গাইডলাইন! এসআইআর শুনানিতে সুপ্রিম নির্দেশ অমান্য নয়, জেলাশাসকদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভোটার তালিকা সংশোধন বা এসআইআর-এর...

SIR in West Bengal | এসআইআর শুনানিতে আরও সময়! সুপ্রিম নির্দেশে সময়সীমা বৃদ্ধির ভাবনা কমিশনের, পিছোতে পারে চূড়ান্ত তালিকাপ্রকাশ 

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের...

BCCI Central Contract | কোহলি-রোহিত জমানার অবসান! বিসিসিআই-এর বার্ষিক চুক্তিতে বড় ধাক্কা খেতে চলেছেন দুই মহাতারকা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতীয় ক্রিকেটের পাওয়ার স্ট্রাকচারে (BCCI...