Neeraj Chopra | ‘বোঝাতে হচ্ছে যে,আমি দেশপ্রেমী’, আরশাদ ইস্যুতে ব্যাথিত ভারতের ‘সোনার ছেলে’

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েছেন ভারতের ‘সোনার ছেলে’ নীরজ চোপড়া। প্রশ্ন উঠে গিয়েছে তাঁর দেশপ্রেম নিয়েও। কিন্তু এর নেপথ্যে কারনটা কী? নীরজ নিজের নামে একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন, নাম দিয়েছেন ‘নীরজ চোপড়া ক্লাসিক’। আর এই প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন পাকিস্তানের জ্যাভলার আরশাদ নাদিমকে। আর এই বিষয়টি নিয়েই নীরজকে বিঁধেছেন নেটিজেনরা। তাঁদের প্রশ্ন পহেলগাঁও কাণ্ডের আবহে কীভাবে এমনটা করতে পারেন নীরজ।

নেটিজেনদের এই কটাক্ষের জবাবে সমাজমাধ্যমে নীরজ লেখেন, “আরশাদ নাদিমকে ‘এনসি ক্লাসিক’-এ আমন্ত্রণ জানানো হয়েছিল। আর সেটা নিয়েই এখন প্রচুর কথা হচ্ছে। যার অধিকাংশই খুব নোংরা। এসবের মধ্যে টেনে আনা হয়েছে আমার পরিবারকেও। আমার মা আরশাদ সম্পর্কে একটি মন্তব্য করেছিলেন, যাকে কেন্দ্র করে নানা কথা হচ্ছে এখন। শুধু ঘৃণা আর কটূক্তি। একজন ক্রীড়াবিদ হিসাবে নাদিমকে আমন্ত্রণ জানানো হয়েছিল, এর বেশি কিছু নয়। আমি চেয়েছিলাম এই টুর্নামেন্টের মাধ্যমে বিশ্বসেরাদের ভারতে আনতে। পহেলগাঁও কাণ্ডের আগেই অর্থাৎ গত সোমবার সবার কাছে আমন্ত্রণ চলেও গিয়েছিল। পরের ৪৮ ঘণ্টায় যা ঘটেছে, তারপর আরশাদের এই প্রতিযোগিতায় যোগ দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না।”

অপরদিকে নীরজের এই আমন্ত্রণ যে তিনি রাখতে পারছেন না তা নাদিম জানিয়ে দিয়েছিলেন  বৃহস্পতিবারই। তিনি বলেছিলেন,‘এনসি ক্লাসিক ইভেন্টটি ২৪ মে হবে। কিন্তু আমার এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জন্য ২২ মে কোরিয়া যাওয়ার কথা রয়েছে।’

অপরদিকে ভারতের ‘সোনার ছেলে’ নীরজ জানিয়েছেন, তিনি খুবই দুঃখ পেয়েছেন তাঁর দেশপ্রেম নিয়ে প্রশ্ন ওঠায়। তিনি বলেন, ‘দীর্ঘ পরিশ্রম করে বছরের পর বছর ধরে গর্বের সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে গিয়েছি। সেখানে আমার দেশপ্রেম নিয়ে প্রশ্ন উঠলে খারাপ লাগবেই। আর সব থেকে কষ্ট লাগছে এটা ভেবে যে, মানুষকে এখন এটা বোঝাতে হচ্ছে যে, আমি দেশপ্রেমী।’

প্রসঙ্গত, নীরজ চোপড়া ভারতের হয়ে অলিম্পিকে জোড়া পদক জিতেছেন(একটি সোনা ও একটি রুপো)। বিশ্ব রেকর্ডও রয়েছে এই ইন্ডিয়ান মায়েস্ত্রোর নামে। এমন কৃতিত্ব আর কোনও ভারতীয় অ্যাথলিটের নেই। আর এখন তাঁরই দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন নেটিজেনদের একাংশ।

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

RR vs LSG IPL 2026 | বৈভবের তাণ্ডবে লখনউ বধ রাজস্থানের! ২২১ রান তাড়া করে প্লে-অফের কাছে যশস্বীরা, ব্যাপক চাপে কেকেআর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আইপিএলের প্লে-অফের টিকিট পাওয়ার মরণ-বাঁচন...