Bihar | আর্থিক দুর্নীতির অভিযোগে বিহারে গ্রেপ্তার আইএএস অফিসার, ধৃত আরজেডির প্রাক্তন বিধায়কও

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আর্থিক দুর্নীতির মামলায় ইডির হাতে গ্রেপ্তার হলেন আইএএস অফিসার সঞ্জীব হংস । শুক্রবার রাতে বিহারের পটনায় একটি অভিযান চালায় ইডি। সেই অভিযানেই গ্রেপ্তার করা হয় এই আমলাকে। অপর দিকে একই মামলায় শুক্রবার রাতে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে আরজেডির প্রাক্তন বিধায়ক গুলাব যাদবকে। আর্থিক দুর্নীতি এবং আয়-বহির্ভূত সম্পত্তির অভিযোগ রয়েছে এদের দুজনেরই বিরুদ্ধে।

প্রসঙ্গত, সঞ্জীব ১৯৯৭ সালের বিহার ক্যাডারের আইএএস আধিকারিক। বিহারের বিদ্যুৎ সচিব হিসাবেও কাজ করেছেন তিনি। তার বাসভবনে এর আগেও একাধিকবার ইডি হানা দিয়েছে। গত অগাস্টেই সঞ্জীবের বাসভবনে ইডির হানার পর তাঁকে জনপ্রশাসন দপ্তরে বদলি করে দেওয়া হয়েছিল।

অপরদিকে, গুলাব যাদব মধুবনী জেলার ঝাঞ্ঝরপুরের বিধায়ক ছিলেন ২০১৫-২০২০ সালে। জানা গিয়েছে, বিদ্যুৎ সচিব পদে থাকার সময় হংস নিজের ক্ষমতার অপব্যবহার করে প্রচুর টাকা আত্মসাৎ করেন। একই অভিযোগ উঠেছে বিধায়ক থাকাকালীন গুলাব যাদবের বিরুদ্ধে। হংস ঘুষ হিসাবে নগদ টাকা, বিলাসবহুল গাড়ি নিয়েছে বলেও অভিযোগ। এই দুজনের বিরুদ্ধে প্রথম অগাস্ট মাসে অভিযোগ ওঠে। বিহার পুলিশের স্পেশাল ভিজিল্যান্স ইউনিট (SVU) আর্থিক দুর্নীতির অভিযোগে এফআইআর দায়ের করেছিল দুজনের বিরুদ্ধে। সূত্রের খবর,গত ১৪ সেপ্টেম্বর ইডির থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই মামলা রুজু করেছিল বিহার পুলিশ। ইডি নিজের তরফ থেকেও আলাদা ভাবে তদন্ত চালাচ্ছিল।নাম প্রকাশে অনিচ্ছুক বিহার পুলিশের এক আধিকারিক বলেন, “ইডির দেওয়া তথ্য যাচাই করে দেখছে পুলিশ। হংস, যাদব এবং তাঁদের পরিবারের সদস্যদের মিলিয়ে মোট ১৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।” জানা গিয়েছে, এদের দুজনকেই হেপাজতে নিয়ে জেরা করতে চায় পুলিশ।

Categories

Share post:

Popular

More like this
Related

Narendra Modi | ‘নারী হয়তো সবকিছু ভুলে যেতে পারেন…কিন্তু’, বিরোধীদের কড়া বার্তা প্রধানমন্ত্রী মোদীর!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভায় মহিলা সংরক্ষণ বিল ও...

PM Narendra Modi | নারীর অধিকার কেড়ে নিয়ে উল্লাস বিরোধীদের! জাতির উদ্দেশে ভাষণে গর্জে উঠলেন প্রধানমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভায় পাশ করানো যায়নি মহিলা...

Strait of Hormuz | হরমুজ প্রণালীতে ভারতীয় পতাকাবাহী জাহাজে গুলি ইরানের! রাষ্ট্রদূতকে তলব করল দিল্লি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হরমুজ প্রণালীতে (Strait of Hormuz)...

Vedanta Boiler Blast | ছত্তিশগড়ে বেদান্ত পাওয়ার প্ল্যান্টে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ২৩!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ের সিংতারাই এলাকায় বেদান্ত থার্মাল...