ICC Champions Trophy | জল্পনার অবসান, পাকিস্তান যাচ্ছেন না রোহিত

শেষ আপডেট:

কলকাতাঃ জল্পনার অবসান। একইসঙ্গে ভারতীয় ক্রিকেট মহলে স্বস্তি। আর ওয়াঘা সীমান্তের ওপারে অস্বস্তি। সৌজন্যে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আজ ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি ও আয়োজক দেশ পাকিস্তানের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, চ্যাম্পিয়ান্স ট্রফির আসরে থাকছে না কোনও উদ্বোধনী অনুষ্ঠান। আর উদ্বোধনী অনুষ্ঠান না থাকার কারণে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে ওয়াঘা সীমান্তের ওপারেও যেতে হচ্ছে না।

দুই প্রতিবেশীর দ্বিপাক্ষিক সম্পর্ক দীর্ঘদিনই খারাপ। সীমান্ত সন্ত্রাসের কারণে ভারত-পাক সম্পর্কের অবনতি। যার প্রত্যক্ষ প্রভাব ভারত-পাক ক্রিকেটেও রয়েছে দীর্ঘসময় ধরে। এমন অবস্থার মধ্যে শোনা গিয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হিসেবে পাকিস্তান প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান করতে চলেছে। যেখানে অংশগ্রহণকারী দলের অধিনায়করাও হাজির থাকবেন। আজ আয়োজক পাকিস্তান ও আইসিসি-র তরফে পুরো বিষয়টাই উড়িয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, আগে কখনও কোথাও জানানো হয়নি যে, চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও উদ্বোধনী অনুষ্ঠান হতে চলেছে বলে। ফলে ভারত অধিনায়ক রোহিতকে আর পাকিস্তান যেতে হচ্ছে না।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Novak Djokovic | বিরাটের জন্যই ক্রিকেট দেখেন জোকোভিচ! শীঘ্রই ভারতে আসছেন টেনিস মায়েস্ত্রো

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টেনিস কোর্টের ‘জোকার’ তিনি, ২৪টি...

IPL | তিলক ঝড়ে চূর্ণ গুজরাত! আহমেদাবাদে শতরান বর্মার, ১০০ রানে গুটিয়ে গিয়ে লজ্জার হার গিলের দলের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইপিএল (IPL) ২০২৬-এর গুরুত্বপূর্ণ ম্যাচে...

Vaibhav Suryavanshi IPL 2026 | লক্ষ্য এবার টিম ইন্ডিয়ার নীল জার্সি! ইডেন মাতিয়ে বিশ্বকাপের স্বপ্ন দেখছে বিস্ময় বালক বৈভব

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইডেনে রাজস্থান রয়্যালস হারলেও বৈভব...

IPL | প্রিয়াংশ-কনোলি তাণ্ডবে চুরমার লখনউ! মুল্লানপুরে ৫৪ রানে বড় জয় পাঞ্জাব কিংসের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইপিএল (IPL) ২০২৬-এর রবিবাসরীয় লড়াইয়ে...