Sanju Samson | দেরিতে শুরু করেও বাজিমাত! টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরার দৌড়ে ভারতের একমাত্র সঞ্জু

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর (T20 World Cup 2026) সেরা ক্রিকেটারের তালিকা চূড়ান্ত করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। টুর্নামেন্ট জুড়ে ব্যক্তিগত নৈপুণ্য ও দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার ভিত্তিতে আট জন ক্রিকেটারকে প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে (ICC Player of the Tournament)। এই তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে জায়গা করে নিয়ে চমক দিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসন।

তালিকায় একমাত্র ভারতীয় সঞ্জু: প্রতিযোগিতার শুরুতে প্রথম একাদশে সুযোগ না পেলেও, সুযোগ আসতেই তার সদ্ব্যবহার করেছেন সঞ্জু। মাত্র ৪টি ম্যাচ খেলে ৭৭.৩৩ গড় এবং অবিশ্বাস্য ২০১.৭৩ স্ট্রাইক রেটে ২৩২ রান করেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ৯৭ এবং সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮৯ রানের ইনিংস তাঁকে সেরার দৌড়ে পৌঁছে দিয়েছে।

তালিকায় আর কারা? সেরার লড়াইয়ে দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের শাহিবজাদা ফারহান (Shahibzada Farhan)। ৭ ম্যাচে ৩৮৩ রান করে তিনি বর্তমানে টুর্নামেন্টের সর্বোচ্চ সংগ্রাহক। ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকসও রয়েছেন দৌড়ে, যিনি ব্যাটে-বলে সফল হয়ে চারবার ম্যাচের সেরা হয়েছেন। তালিকায় নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ও টিম সেইফার্টের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম ও পেসার লুঙ্গি এনগিডিও স্থান পেয়েছেন।

আমেরিকার চমক: তালিকায় সবচেয়ে বড় চমক আমেরিকার জোরে বোলার শ্যাডলে ফান শকউইক। দল গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও মাত্র ৪ ম্যাচে ১৩ উইকেট নিয়ে এখনও পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তিনি। ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে ৪টি করে উইকেট নিয়েছিলেন এই বোলার।

নির্বাচকদের প্যানেল এখন এই আট জনের পারফরম্যান্স বিচার করে বিশ্বকাপের চূড়ান্ত সেরার নাম ঘোষণা করবে। সঞ্জুর সাম্প্রতিক ফর্ম তাঁকে এই সম্মানের অন্যতম দাবিদার করে তুলেছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Amit Shah | “সময় শেষ হচ্ছে…” কুলটির সভা থেকে শা-র ‘বিস্ফোরক’ বার্তা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের (West Bengal Election...

Novak Djokovic | বিরাটের জন্যই ক্রিকেট দেখেন জোকোভিচ! শীঘ্রই ভারতে আসছেন টেনিস মায়েস্ত্রো

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টেনিস কোর্টের ‘জোকার’ তিনি, ২৪টি...

Professors Election Duty | হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উলটে গেল আগের রায়! অধ্যাপকদের নিয়ে কমিশনের সিদ্ধান্তে সিলমোহর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোট মানেই কি কেবল সাধারণ...

Nusrat Jahan | রাজারহাটে ফ্ল্যাট দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণা! নুসরতকে তলব করল কেন্দ্রীয় সংস্থা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: র‍্যাশনের গম পাচার নয়, বরং...