মোকা রাজ্যে প্রবেশ করলে কোন পথে মোকাবিলা? জানিয়ে দিলেন মমতা

শেষ আপডেট:

কলকাতা: ঘূর্ণিঝড় মোকার মোকাবিলা করতে প্রস্তুত রাজ্য সরকার, সোমবার নবান্নে জরুরি বৈঠকের পর এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক বছরে আমপান, ইয়াসের মতো ঝড় আছড়ে পড়েছে উপকূলবর্তী এলাকায়। সেই সব ক্ষেত্রে ঝড়-পরবর্তী পরিস্থিতি ভালোমতোই সামাল দিয়েছে রাজ্যে প্রশাসন। সে কথাও এদিন মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিকে, ঝড় যে আসবেই তা অবশ্য মৌসম ভবন এখনও নিশ্চিত করে বলতে পারেনি। তারা জানিয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ শক্তি সঞ্চয় করলে মঙ্গলবার গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ওই গভীর নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে বঙ্গোপসাগর বরাবর উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে এগোলে তবে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে রাজ্য প্রশাসন পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছে।

ঘূর্ণিঝড় মোকার মোকাবিলা নিয়ে সোমবার নবান্নে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। পরে তিনি বলেন, ‘পূর্বাভাস মোতাবেক বাংলার কিছু এলাকায় ৯ ও ১০ মে একটু ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১০ মে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। ১০ ও ১১ মে দিঘা এবং সুন্দরবনের মতো এলাকায় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমরা প্রস্তুতি সেরে রেখেছি। কোনও সমস্যা হলে আমরা দ্রুত উদ্ধারকাজ শুরু করে দেব।’

তবে সকলকে অভয় দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘সম্ভবত এই ঝড় বাংলাদেশ হয়ে মায়ানমারে চলে যাবে। তাই ভয় বা আতঙ্কের কোনও কারণ নেই। রাজ্য সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে। যেভাবে আগের সাইক্লোনগুলি সামলেছি, এবারও সেভাবেই সামলে নেব।’ ঝড়-পরবর্তী পরিস্থিতি সামাল দিতে নবান্নর পাশাপাশি জেলায় জেলায় কন্ট্রোলরুমও খোলা হয়েছে বলে জানিয়েছেন মমতা।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Suvendu Meets Mithun Chakraborty | ব্যস্ত সফরের আগে মহাগুরুর দুয়ারে মুখ্যমন্ত্রী! শুভেন্দুকে ‘সেরা’ সার্টিফিকেট মিঠুনের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা...

Asansol | পুলিশ ফাঁড়িতে দুষ্কৃতী তাণ্ডব, রণক্ষেত্র এলাকা! পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস

রাজা বন্দ্যোপাধ্যায়, আসানসোল: শুক্রবার রাতে আসানসোলের (Asansol) রেলপার এলাকায়...

Weather Update | দিনে প্যাচপ্যাচে গরম, রাতে ঝড়-বৃষ্টির তাণ্ডব! আবহাওয়ার মেজাজ নিয়ে বড় সতর্কতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রোদ আর বৃষ্টির এই লুকোচুরি...

Terrorist Killed | আফ্রিকায় খতম আইএস-এর দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি, ঘোষণা ট্রাম্পের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা...