Madan Mitra |‘মেয়েটি ওখানে না গেলে এমন ঘটনা ঘটতই না’, কসবাকাণ্ডে মন্তব্য মদনের, কটাক্ষ বিজেপির

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কসবার আইনকলেজে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ‘নিরাপত্তা ব্যবস্থা তো আছেই। কিন্তু যদি একজন বন্ধু তাঁর বান্ধবীকে ধর্ষণ করে, সেখানে নিরাপত্তা কী করতে পারে?’ আর এবার তৃণমূলের বিধায়ক মদন মিত্র (Madan Mitra) বললেন ‘ মেয়েটি ওখানে না গেলে এমন ঘটনা ঘটতই না। গেছিল যখন তখন বন্ধুকে বলে বা সঙ্গে করে নিয়ে যেতে পারত, অভিযুক্তরা পরিস্থিতির সুযোগ নিয়েছে।’ নিঃসন্দেহে মদন মিত্রের বক্তব্য কসবাকাণ্ডে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের দাপুটে নেতা। রীতিমতো প্রভাবশালীও বটে। সে শুধু কসবার ওই ল কলেজের প্রাক্তনীই নয়, একজন আইনজীবী ও ওই কলেজের অস্থায়ী কর্মী। কলেজের পরিচালন সমিতির সুপারিশেই তাকে কলেজে নিয়োগ করা হয়। ফলে এই ঘটনায় ফের একবার চাপে পড়ে গিয়েছেন তৃণমূল নেতৃত্ব। তারা প্রথম থেকেই অভিযুক্তের সঙ্গে দলের দূরত্ব তৈরি করার চেষ্টা করেছেন। পাশাপাশি পুলিশ ৩ অভিযুক্তকে তৎক্ষনাৎ গ্রেপ্তার করায় বিষয়টিকে প্রশাসনের সাফল্য হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। কিন্তু তারপরও দলের বিভিন্ন নেতাদের বেমক্কা মন্তব্য এই ঘটনায় দলের অস্বস্তি বাড়াচ্ছে। এদিন মদনের মন্তব্যের পর, সেই মন্তব্যের ভিডিও পোস্ট করে এক্স হ্যান্ডলে বিজেপি আইটি সেলের প্রধান মনোজ মালব্য লিখেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী মদন মিত্রের আরেকটি লজ্জাজনক মন্তব্য।’ বিজেপি ইতিমধ্যেই এই ইস্যুতে আন্দোলন গড়ে তুলেছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ৪ সদস্যের প্রতিনিধি দল গঠন করে দিয়েছেন। যারা রাজ্যে এসে এই ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করবেন।

যদিও দল হিসেবে তৃণমূল কংগ্রেস মদন মিত্র ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে অনুমোদন করেনি। তৃণমূলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘সাউথ ক্যালকাটা ল’ কলেজে ঘটে যাওয়া নৃশংস ঘটনা প্রসঙ্গে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক মদন মিত্র যে মন্তব্য করেছেন, তা তাঁদের ব্যক্তিগত মতামত। দল তাঁদের বক্তব্যের সঙ্গে কোনোভাবেই একমত নয় এবং এই মন্তব্যগুলিকে কড়াভাবে নিন্দা করছে। এই ধরনের বক্তব্য কোনওভাবেই দলের অবস্থানকে প্রতিফলিত করে না। আমাদের অবস্থান স্পষ্ট, মহিলাদের ওপর অপরাধের ক্ষেত্রে বরাবরই জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও করা হবে। যারা এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে যেন কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হয়।’

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

RR vs LSG IPL 2026 | বৈভবের তাণ্ডবে লখনউ বধ রাজস্থানের! ২২১ রান তাড়া করে প্লে-অফের কাছে যশস্বীরা, ব্যাপক চাপে কেকেআর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আইপিএলের প্লে-অফের টিকিট পাওয়ার মরণ-বাঁচন...

Bhawanipore Election Result | ভবানীপুরে ২৬৭ বুথের ২০৭টিতেই দাপট পদ্মর! নিজের ওয়ার্ডেই শুভেন্দুর কাছে পরাস্ত মমতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাংলার রাজনীতিতে এক অভূতপূর্ব ও...

Falta Repoll | কেন ময়দান ছাড়লেন স্বঘোষিত ‘পুষ্পা’ জাহাঙ্গির? নেপথ্যে কি দলের মুখরক্ষা করার তাগিদ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মাসখানেক আগেই রণংদেহী মেজাজে গর্জে...

OBC reservation decision | ওবিসি সংরক্ষণ কমিয়ে ৭%! মুসলিম কোটা সম্পূর্ণ বাতিলের সিদ্ধান্ত শুভেন্দু মন্ত্রীসভার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শপথ নেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই...