Recipe | রসুনের ভর্তা পাতে থাকলে টেক্কা দেবে মাছ-মাংসকে, রইল রান্নার কায়দা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঝুরঝুরে সাদা ভাত। তাতে সামান্য ঘি আর পাশে রসুনের ভর্তা, ব্যস। থালায় শুধু এটুকু থাকলে মাছ-মাংস, ঝাল-ঝোল-অম্বল, কিচ্ছুটি দরকার পড়ে না! এমন দাবি করেন ভর্তাপ্রেমীরা। তাঁরা বলেন, ঘ্রাণে অর্ধভোজনের যে কথা শাস্ত্রে বলা হয়, তা বর্ণে বর্ণে অনুভব করা যায় রসুনের ভর্তা খাওয়ার আগে। পাতে পরিবেশন করার পরে শুধু তার সুগন্ধেই মন এমন ভরে যায় যে কিছু বুঝে ওঠার আগেই হাত এগিয়ে যায় থালায়, মুখে তুলে নেয় গ্রাস!

উপকরণ: ১০-১২টি রসুনের কোয়া, ১টি বড় পেয়াঁজ সরু করে কাটা, ২ টেবিল চামচ সর্ষের তেল,২টি শুকনো লংকা, স্বাদমতো নুন, ২ টেবিল চামচ ধনেপাতা কুচি, ১ চা-চামচ পাতিলেবুর রস।

পদ্ধতি: তেল গরম করে তাতে শুকনো লঙ্কা ভেজে তুলে নিন। এ বার ওই তেলেই রসুন ভাজুন। রসুন লালচে হয়ে এলে তুলে নিয়ে ভাজুন পেয়াঁজ কুচি। হালকা বাদামি রং ধরলে তুলে নিন। একটি পাত্রে ভাজা রসুন গুলো হাতে করে চটকে মেখে নিন। আলাদা করে ভাজা পেঁয়াজ আর ভাজা লঙ্কা নুন দিয়ে চটকে মাখুন। এবার রসুন আর পেঁয়াজ মাখা একসঙ্গে মিশিয়ে তাতে দিন ধনেপাতা এবং লেবুর রস। নুন ঠিক আছে কি না দেখে নিন। তার পরে ছোট ছোট গোল করে ভাগ করুন। সাদা ভাতের উপরে ঘি ছড়িয়ে তার পাশে পরিবেশন করুন রসুনের ভর্তা।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Recipe | গরমে স্বাদবদল, কাঁচা আম দিয়েই বাড়িতে বানিয়ে ফেলুন ‘আমপোড়া মুরগি’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৈশাখের তপ্ত দুপুরে শরীর ঠান্ডা...

Recipe | কম তেলেই বাজিমাত! মুখে স্বাদ ফেরাতে আজই বানান সেদ্ধ চিকেনের ভর্তা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হাঁসফাঁস গরম আর অস্বস্তিকর আবহাওয়ায়...

Recipe | টিফিন কৌটোতেই কেল্লাফতে! চটজলদি বানিয়ে নিন কুমড়োপাতা চিংড়ি ভাপা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্যাচপ্যাচে গরমে ঘাম আর আগুনের...

Badam Sharbat | তৃষ্ণা মেটাতে ঠান্ডা ঠান্ডা বাদাম শরবত! মাত্র ১০ মিনিটেই তৈরি হবে দুর্দান্ত এই ড্রিঙ্ক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কলকাতার এই প্যাচপ্যাচে গরমে এক...