সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

Fish Recipe | মুইঠ্যা বানান রুই দিয়েই, চেটেপুটে খাবে সকলে

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চিতল মাছের মুইঠ্যা। নাম শুনলেই জিভে জল আসে? কিন্তু এই পদ রান্না তো বেশ ঝক্কির। এই ভেবে অনেকেই মুইঠ্যা খেয়ে আসেন বাইরে থেকে? কিন্তু এটাও ঠিক বাজারে চিতল মাছের দেখা খুব একটা পাওয়া যায় না। আর পাওয়া গেলেও তার আকাশছোঁয়া দাম। মধ্যবিত্ত বাঙালির নাগালের থেকে একটু কম। কিন্তু রুই মাছ বাজারে গেলেই পাওয়া যায়। আর এই রুই মাছ দিয়েও রেঁধে ফেলে যায় মুইঠ্যা। চিতলের স্বাদ না পেলেও  মুইঠ্যার স্বাদে কোনও নড়চড় হবে না। বৃষ্টির দিনে রুই মাছের মুইঠ্যা দিয়ে উড়ে যেতে পারে এক থালা ভাত। তাই দেরি না করে, চলুন দেখে নেওয়া যাক রুই মাছের মুইঠ্যার রেসিপি।

উপকরণ: ৫০০ গ্রাম রুই মাছ, ১-২টি আলু সেদ্ধ, ১টা পেঁয়াজ কুচি ও ১টা পেঁয়াজ বাটা, ১ টা টমেটো বাটা, ১ চা চামচ আদা বাটা, পরিমাণ অনুযায়ী হলুদ ও লংকার গুঁড়ো, ঝাল অনুযায়ী কাঁচা লংকার কুচি, ১ চা চামচ জিরে গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো, ১ চা চামচ গরম মশলা বাটা, ১ চা চামচ ঘি ও পরিমাণমতো সর্ষের তেল আর স্বাদ অনুযায়ী নুন ও চিনি।

পদ্ধতি: প্রথমে মাছটা ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেবেন। মাছ সেদ্ধ করার সময় জলে অল্প নুন দিয়ে দেবেন। মাছ সেদ্ধ হয়ে গেলে মাছের কাঁটাগুলো বেছে ফেলে দিন। এবার মাছের সঙ্গে আলু সেদ্ধ ভাল করে মেখে নিন। আলু ও মাছের সঙ্গে মিশিয়ে দিন আদা বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লংকা কুচি, পেঁয়াজ কুচি ও স্বাদ অনুযায়ী নুন। নুনের পরিমাণ বুঝে দেবেন, যেহেতু মাছ সেদ্ধ করার সময়ও নুন দেওয়া হয়েছিল। এবার মিশ্রণটা ভাল করে মেখে মন্ড বানিয়ে নিন। এবার মুইঠ্যার মন্ড থেকে ছোট ছোট লেচি কেটে সেটা বলের আকার দিন।

কড়াইতে সর্ষের তেল গরম করুন। এতে মুইঠ্যাগুলো ভাল করে ভেজে তুলে রাখুন। এরপর আবার কড়াইতে সর্ষের তেল দিন। এবার এতে পেঁয়াজ বাটা ও টমেটো কুচি, কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিন। পেঁয়াজের রং পরিবর্তন হতে শুরু করলে এতে হলুদ গুঁড়ো, লংকা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন ও চিনি দিন। মশলাটা ভাল করে কষে নিন। অল্প জল দিতে পারেন। মশলা কষতে কষতে তেল বেরোতে শুরু করলে এতে জল ঢেলে দিন। গ্রেভি ফুটে ঘন হয়ে এলে এবার এতে ভেজে রাখা মুইঠ্যাগুলো দিয়ে দিন। ৫ মিনিট নাড়াচাড়া করে উপর দিয়ে গরম মশলা ও ঘি দিয়ে দিন। ব্যস তৈরি রুই মাছের মুইঠ্যা। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন রুই মাছের মুইঠ্যা।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Cabbage Roll | শীতের সন্ধ্যায় কী খাবেন ভাবছেন? বাড়িতেই বানিয়ে ফেলুন বাঁধাকপির রোল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীত পড়লেই বাজারে দেখা মেলে...

Lifestyle | বাড়ির খুদে সদস্যের কেরামতিতে দেওয়াল জুড়ে রামধনু রঙের খেলা! রইল পরিষ্কার করার টিপস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  দেওয়ালে কোথাও লাল রং। তো...

Recipe | মুখে দিলেই জিভে জল! একবার খেয়ে দেখুন দই দিয়ে মটন কষা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রবিবার ছুটির দিন। সারা সপ্তাহের...

Prevention tips of hair damage | দূষণ ক্ষতি করছে চুলের! কীভাবে রক্ষা করবেন? জেনে নিন উপায়…

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বায়ু দূষণ যেমন ফুসফুসের ক্ষতি...