IIT Baba | গৈরিক বসন ছেড়ে এবার ঘরসংসার! বিয়ে সারলেন মহাকুম্ভের ভাইরাল ‘আইআইটি বাবা’

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আধ্যাত্মিকতার গৈরিক বসন ছেড়ে এবার সাংসারিক জীবনে পা রাখলেন মহাকুম্ভের ভাইরাল (Mahakumbh viral monk) ‘আইআইটি বাবা’ অভয় সিং (IIT Baba)। সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হওয়া সেই মেধাবী সন্ন্যাসী এবার জীবনের এক নতুন ইনিংস শুরু করলেন (Marriage)। বাড়ির লোকেদের সম্পূর্ণ অন্ধকারে রেখেই কর্ণাটকের এক তরুণী ইঞ্জিনিয়ারকে বিয়ে করে সরাসরি বাড়িতে এসে হাজির হলেন তিনি।

গত সোমবার হরিয়ানার ঝাজ্জরে নিজের পৈতৃক বাড়িতে স্ত্রী প্রীতিকাকে নিয়ে উপস্থিত হন অভয় সিং। পেশায় আইনজীবী বাবার চেম্বারে বসেই তিনি জানান তাঁর এই আকস্মিক সিদ্ধান্তের কথা। অভয় জানান, গত ১৫ ফেব্রুয়ারি মহাশিবরাত্রির পুণ্য লগ্নে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এরপর ১৯ ফেব্রুয়ারি আইনত রেজিস্ট্রিও সারা হয়ে গিয়েছে। মূলত বাবার আশীর্বাদ নিতে এবং ব্যাংকের কেওয়াইসি (KYC) সংক্রান্ত কিছু কাজের জন্যই স্ত্রীকে নিয়ে সটান বাড়িতে চলে এসেছেন তিনি।

অভয় জানান, তাঁর স্ত্রী প্রীতিকা বেঙ্গালুরুর বাসিন্দা এবং পেশায় একজন ইঞ্জিনিয়ার। প্রায় এক বছর আগে তাঁদের আলাপ হয়েছিল। স্বামীর সিদ্ধান্তে পূর্ণ সমর্থন জানিয়ে প্রীতিকা সংবাদমাধ্যমকে জানান, অভয় অত্যন্ত সরল ও সৎ একজন মানুষ। তাঁর আধ্যাত্মিক চেতনার প্রেমে পড়েই তিনি জীবনসঙ্গিনী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সন্ন্যাস ছাড়লেও ধর্ম ও সাধনার পথ থেকে বিচ্যুত হচ্ছেন না অভয়। দম্পতি জানিয়েছেন, তাঁদের লক্ষ্য হল একটি ‘সনাতন বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠা করা। যেখানে ছাত্রছাত্রীরা আধুনিক শিক্ষার পাশাপাশি আধ্যাত্মিকতা ও সাংসারিক জীবনের প্রকৃত মেলবন্ধন শিখতে পারবে। অর্থাৎ শিক্ষা ও সাধনার এক অনন্য সমন্বয় গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য।

উল্লেখ্য, মহাকুম্ভের মেলায় প্রখর বুদ্ধিদীপ্ত কথাবার্তা এবং তুখোড় ইংরেজি বলার কারণে দেশজুড়ে ভাইরাল হয়েছিলেন অভয় সিং। আইআইটি পাশ করার পর কেন তিনি সন্ন্যাসের কঠিন পথ বেছে নিয়েছিলেন, তা নিয়ে দেশজুড়ে কৌতূহল তৈরি হয়েছিল। তবে গৈরিক বসন ত্যাগ করে এই হঠাৎ গৃহী হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফের জোর চর্চা শুরু হয়েছে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

IPL | গিলের ‘ক্যাপ্টেনস নক’, আমেদাবাদে কেকেআর-কে উড়িয়ে দিল গুজরাট টাইটান্স

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঘরের মাঠে জ্বলে উঠলেন অধিনায়ক...

Valparai | হাড়হিম করা দুর্ঘটনা কোয়েম্বাটুরে! ভালপাড়াই পাহাড়ের গভীর খাদে পড়ল পর্যটকবাহী ভ্যান, মৃত ৯

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার তামিলনাড়ুর কোয়েম্বাটোর জেলার ভালপাড়াই...

Anubrata Mondal | ‘জেল বাড়ির মতো-থানা আড্ডাখানা…’, কাশেমনগরে ‘রয়্যাল বেঙ্গল’ অনুব্রত মণ্ডলের ‘হুঙ্কার’!

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান: “জেল আমাদের কাছে বাড়ির মতো, থানা আড্ডাখানা।...

Fake son | আসল বাবা ঘরে, ভোটার তালিকায় অন্য জন! জামালপুরে কমিশনের ‘কীর্তি’ নিয়ে শোরগোল?

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান: এসআইআর (SIR) প্রক্রিয়া চলার সময়ে ভোটার তালিকায়...