Iman Chakraborty | প্রার্থী তালিকায় নাম নেই ইমন চক্রবর্তীর! কী প্রতিক্রিয়া দিলেন গায়িকা?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) দামামা বাজার পর থেকেই টলিপাড়ার একঝাঁক তারকার নাম রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছিল। বিশেষ করে জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তীকে (Iman Chakraborty) ঘিরে জল্পনা ছিল তুঙ্গে। মঙ্গলবার তৃণমূল কংগ্রেস (TMC) রাজ্যের ২৯১টি আসনের পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা ঘোষণা করার পর দেখা গেল, সেই তালিকায় ইমনের নাম নেই। আর এরপরই দীর্ঘদিনের গুঞ্জন ও জল্পনা নিয়ে মুখ খুললেন শিল্পী।

মাস খানেক আগে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের গান ‘লক্ষ্মীর পাঁচালী’ গেয়েছিলেন ইমন। সেই সময় থেকেই গুঞ্জন শুরু হয় যে, বঙ্গবিভূষণ সম্মানপ্রাপক এই গায়িকা হয়তো এবার জোড়াফুলের টিকিট পাচ্ছেন। কিন্তু এদিন সমস্ত হিসাবনিকেশ বদলে যেতেই শিল্পী তাঁর মনের পুঞ্জীভূত ক্ষোভ উগরে দেন।

একটি প্রথম সারির সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইমন স্পষ্ট জানান, রাজনীতিতে যোগ দেওয়া বা ভোটে দাঁড়ানোর বিষয়ে তিনি নিজে কখনও কোনও মন্তব্য করেননি। পুরো বিষয়টি সংবাদমাধ্যমের তৈরি করা। গায়িকার কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) আমার গান ভালোবাসেন, তার মানে এই নয় যে আমরা প্রতিবার ভোটে দাঁড়িয়ে পড়ব।”

বিগত কয়েক দিন ধরে তাঁর নাম নিয়ে চলা লাগাতার কাটাছেঁড়ায় তিনি অত্যন্ত বিরক্ত। এমনকি এই পরিস্থিতির কারণে তিনি ‘মেন্টাল ট্রমা’ বা মানসিক উদ্বেগের শিকার হয়েছেন বলেও দাবি করেন। ইমন সাফ জানিয়ে দেন, “আমি শিল্পী। আমার কাজ শুধু গান গাওয়া। আমি সেটাই করব।” প্রার্থীতালিকা প্রকাশের পর এই সব জল্পনার অবসান হবে এবং এবার সকলে শান্ত হবেন এমনটাই প্রত্যাশা গায়িকার।

Categories
Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

WB Election 2026 | ভোটের ৪৮ ঘণ্টা আগেই কড়াকড়ি! বাইক চলাচলে একগুচ্ছ বিধিনিষেধ জারি করল নির্বাচন কমিশন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের (WB...

WB Election 2026 | প্রচারে গিয়ে হামলার মুখে আরাবুল, ভাঙল গাড়ির কাঁচ! ঘটনায় উত্তপ্ত বাসন্তী হাইওয়ে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় প্রচারে...

Beldanga Unrest | বেলডাঙা মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি সিংহ রায়! ফয়সালা করবেন প্রধান বিচারপতি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুর্শিদাবাদের বেলডাঙা অশান্তি (Beldanga Unrest)...

Amit Shah | বিজেপি জিতলেই গোর্খা সমস্যার স্থায়ী সমাধান! সুকনার সভায় দাঁড়িয়ে বড় প্রতিশ্রুতি শা’র

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রথম দফার বিধানসভা নির্বাচনের ঠিক...