গ্রেপ্তার প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান

শেষ আপডেট:

ইসলামাবাদ: গ্রেপ্তার হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের আইনজীবী ফইজাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে ইমরানকে গ্রেপ্তার করেছে পাক রেঞ্জার্স। বর্তমানে তাদের হেপাজতে রয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী।

এদিকে, গ্রেপ্তারের পর ইমরানকে রেঞ্জার্স বাহিনীর জওয়ানেরা মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এরপর তাঁকে গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। তেহরিক-ই-ইনসাফের নেতা মুসারাত চিমা একটি ভিডিও বার্তায় অভিযোগ করে বলেছেন, ‘ইমরান খানকে মারধর করেছেন রেঞ্জার্সের কর্মীরা।’

মাস তিনেক ধরেই ইমরান খানের গ্রেপ্তারি নিয়ে পুলিশের সঙ্গে দড়ি টানাটানি চলছে। তোষাখানা মামলা থেকে শুরু করে একের পর এক মামলায় জড়িয়ে পড়েছেন ইমরান। তবে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর চেয়ারম্যান আদালত থেকে সাময়িক স্বস্তি পাওয়ায় তাঁকে ধরতে পারেনি পুলিশ।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Marco Rubio Kolkata Visit | ১৪ বছরের ‘বনবাস’ শেষ, রাজ্যে সরকার বদলাতেই কলকাতায় পা রাখছেন মার্কিন বিদেশসচিব!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: এক অদ্ভুত ও বিস্ময়কর সমাপতন...

Mamata Banerjee | ‘আইনজীবী’ মমতা কবে নাম নথিভুক্ত করেছেন? নথি চাইল বার কাউন্সিল অফ ইন্ডিয়া

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভোট-পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে পুরোদস্তুর...

Xi Jinping-Trump | বেজিংয়ে মোলাকাত: ট্রাম্পকে শি-র বিশেষ বার্তা, ‘সম্পর্ক যেন বিগড়ে না যায়’!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিশ্ব রাজনীতির দুই মহাশক্তিধর রাষ্ট্রপ্রধানের...