জঙ্গিপুর: অন্তঃসত্ত্বা মেয়ের সামনেই তার বাবাকে নির্মমভাবে পিটিয়ে খুনের অভিযোগ উঠল জঙ্গিপুর মহকুমার অন্তর্গত রঘুনাথগঞ্জ এলাকায়। মৃতের নাম তানজিল শেখ। বছর কয়েক আগে সামাজিকভাবে তানজিল শেখ তাঁর মেয়ের রঘুনাথগঞ্জ(Murshidabad) এলাকায় বিয়ে দেন। অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকেরা নগদ টাকার দাবিতে মেয়ের উপর অত্যাচার করত। বাধ্য হয়ে অন্তঃসত্ত্বা মেয়েকে নিজের বাড়িতে নিয়ে যেতে মেয়ের শ্বশুরবাড়িতে হাজির হয় তানজিল। আর সেখানেই মেয়ের শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হতেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। প্রথমে হাতাহাতি পরবর্তীতে লোহার শাবল দিয়ে তানজিলকে এলোপাথাড়ি পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। পরে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর(Murshidabad) মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ। মৃতের ছেলে মিসব শেখ বলেন, ‘বোনের শ্বশুরবাড়ির লোকেরা বাবাকে পিটিয়ে হত্যা করেছে। দোষীদের কঠোর সাজা চাই।’
Murshidabad | শাবল দিয়ে মারধর, অন্তঃসত্ত্বা মেয়ের সামনে বাবাকে পিটিয়ে খুন করল শ্বশুরবাড়ির লোকজন!
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.
More like thisRelated
Nipah Virus Bengal | বাংলায় নিপা ভাইরাসের হানা! আক্রান্ত বারাসতের ২ নার্স, তড়িঘড়ি নজরদারি শুরু নবান্নর
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যে ফের থাবা বসাল প্রাণঘাতী...
ED in Supreme Court | ‘বাধা দেওয়াই অভ্যাস’, মমতার অতীত টেনে সুপ্রিম কোর্টে সিবিআই তদন্ত ও আইনি রক্ষাকবচ চাইল ইডি
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে ইডির...
CM Mamata Banerjee | নথি জমা দিলেও অমিল প্রাপ্তিস্বীকার! এসআইআর নিয়ে জ্ঞানেশ কুমারকে পঞ্চম চিঠি মমতার
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এসআইআর প্রক্রিয়ায় (SIR) অনিয়মের অভিযোগে...
SIR | ভোটার তালিকায় অনিয়ম ও ‘হোয়াটসঅ্যাপ’ নির্দেশিকা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট, জবাব তলব কমিশনের কাছে
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটার তালিকা সংশোধন বা নিবিড়...

