রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

Chanchal | অপারেশন থিয়েটারেই চিরঘুম মা ও গর্ভস্থ সন্তানের! গাফিলতির অভিযোগে উত্তাল চাঁচল

শেষ আপডেট:

চাঁচল: চিকিৎসার গাফিলতিতে প্রসূতি ও গর্ভস্থ সন্তানের মৃত্যুকে (Maternal Death) কেন্দ্র করে সোমবার রণক্ষেত্রের চেহারা নিল চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল (Chanchal Super Speciality Hospital)। অভিযোগ ও পাল্টা অভিযোগের জেরে পুলিশ ও রোগীর পরিজনদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেশ কয়েকজনকে আটক করতে হয়েছে।

সোমবার সকালে চাঁচল-১ ব্লকের জোসুয়া জাহিরখা এলাকার সাহানাজ খাতুনকে প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের দাবি, দুপুর ১টা নাগাদ অস্ত্রোপচারের প্রস্তুতির মাঝেই সাহানাজ ও তাঁর গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়। এই খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন আত্মীয়রা। তাঁদের অভিযোগ, চিকিৎসকদের গাফিলতিতেই এক সুস্থ রোগীর মৃত্যু হয়েছে। উত্তেজনা এতটাই বাড়ে যে, বিক্ষোভকারীরা লেবার রুমে ঢোকার চেষ্টা করেন এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠলেও প্রশাসনের তরফে তা অস্বীকার করা হয়েছে।

হাসপাতালের সুপার ইনচার্জ ডক্টর সামিম আক্তার গাফিলতির অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, রোগী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও অপ্রত্যাশিত। অন্যদিকে, চাঁচল থানার পুলিশ জানিয়েছে, পরিস্থিতি সামাল দিতেই কয়েকজনকে আটক করা হয়েছে এবং বর্তমানে হাসপাতাল চত্বরে শান্তি বজায় রয়েছে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Chanchal Super Specialty Hospital | পরিদর্শনের চক্করে ভোলবদল! চেনা দুর্গন্ধ উধাও, একদিনের জন্য ‘সুপার’ হয়ে উঠল চাঁচল হাসপাতাল

সামসী: রাজ্য স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টর অফ হেলথ সার্ভিস ড....

Bamangola | ভক্তদের মনস্কামনা পূরণের এক পুণ্যভূমি, ইতিহাস ও পুরাণের মিলনক্ষেত্র তিলভাণ্ডেশ্বর

স্বপনকুমার চক্রবর্তী, বামনগোলা: প্রাচীন বটবৃক্ষের শিকড় আর ডালপালায় মোড়া...

Bateshwar Temple | ধ্বংসস্তূপের মাঝে আজও জীবন্ত প্রাচীন সভ্যতা, অবহেলায় হারিয়ে যাচ্ছে বটেশ্বর মন্দির

অভিরূপ দে, ময়নাগুড়ি: দূর থেকে দেখলে বোঝা মুশকিল যে...

Mainaguri | ইতিহাস ও আধ্যাত্মিকতার মিলনস্থল, পর্যটন মানচিত্রে নতুন রূপ পেল নবম শতকের জটিলেশ্বর

অভিরূপ দে, ময়নাগুড়ি: ময়নাগুড়ি ব্লকের (Mainaguri) চূড়াভাণ্ডার গ্রাম পঞ্চায়েত...