Cooch Behar | নাটকে মঞ্চ মাতাল খুদেরা

শেষ আপডেট:

নীলাদ্রি বিশ্বাস,কোচবিহারঃ কিছুদিন আগে কোচবিহার রবীন্দ্র ভবনে শিশু কিশোর সংস্থা চতুর্দশ নাট্যোৎসবের আয়োজন করেছিল। প্রথম দিনের প্রথম নাটক ছিল আয়োজক সংস্থার ছোটদের থিয়েটার ইসকুলের শিক্ষার্থীদের তৈরি ‘জার্মিনেশন’। তমোজিৎ রায়ের তত্ত্বাবধানে নাটকে যান্ত্রিক সভ্যতার পরিণতিতে আগামী ভবিষ্যতের এক অশনিসংকেতের ছবি অসাধারণ দক্ষতায় ছোটরা ফুটিয়ে তুলেছে। মঞ্জুশ্রী ভাদুড়ির পরিচালনায় ছোটদের গানগুলো মনকে নাড়া দিয়ে গেছে। শিশু কিশোর সংস্থার প্রযোজনায় দ্বিতীয় নাটক ‘সোনালি স্বপ্ন’-তে অভিনয় করেছে নিরাশ্রয় নারী ও শিশু সেবাভবনের আবাসিক কিশোরীরা। আমাদের সমাজে মেয়েদের উপরে ঘটে যাওয়া নানা অমানবিক ঘটনা প্রবাহের মধ্যে অন্যতম হল বাল্যবিবাহ ও নারী পাচার। এই বিষয়টি তুলে ধরে সচেতনতার প্রসার ঘটানো হয়েছে নাট্যে। এ নাটকটির রচনা ও পরিচালনায় ছিলেন সোমনাথ ভট্টাচার্য এবং সহযোগী নির্দেশক ছিলেন সোমা দাস।

দ্বিতীয় দিনে ছোটদের থিয়েটার ইসকুলের সবচাইতে খুদেদের গীতিনাট্য ‘একতাই বল’ খুব ভালো লাগল। মঞ্জুশ্রী ভাদুড়ির লেখা ও সংগীত পরিচালনায় অসাধারণ দক্ষতায় ছোটরা মঞ্চ মাতিয়েছে। কোরিওগ্রাফিতে ছিলেন সাগরিকা গুহনিয়োগী। পরের নাটক ছোটদের থিয়েটার ইসকুলের মাঝারি বিভাগের শিক্ষার্থীদের ‘অবাকপুরের ঝিলমিল’ পরিবেশ দূষণ নিয়ে আমাদের কাছে অনেক প্রশ্ন তুলে দিয়েছে। রচনা ও নির্দেশনায় ছিলেন সোমনাথ ভট্টাচার্য। সংগীত পরিবেশনে মঞ্জুশ্রী ভাদুড়ির সঙ্গে শিক্ষার্থীরা অংশ নেয়। তিনটি নাটকের আবহ তৈরি করেছেন শুভ দে। আলো পঙ্কজ মৈত্রের।

উৎসবের শেষ মঞ্চায়ন ছিল আয়োজক সংস্থা প্রযোজিত ও নিরাশ্রয় নারী ও শিশু সেবাভবনের কিশোরীদের রবীন্দ্র নৃত্যনাট্য চণ্ডালিকা। সাগরিকা গুহনিয়োগীর নৃত্য পরিচালনায় নৃত্যনাট্যটি চিত্তাকর্ষক ছিল। উৎসবের সমাপ্তি ঘটে মঞ্চে শিশু দিবস পালনের মধ্য দিয়ে। প্রায় দেড় শতাধিক শিশু কিশোর-কিশোরী মঞ্চে কেক কাটার আনন্দে মেতে ওঠে।

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Siliguri | শিলিগুড়িতে শুরু হচ্ছে পঞ্চম ‘তরাই নাট্য উৎসব’, মঞ্চ কাঁপাবেন রজতাভ-গৌতম হালদাররা

শিলিগুড়িঃ শিলিগুড়ি (Siliguri) ওপেন সিক্রেটের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে পঞ্চম...

Siliguri | লড়াইয়ে কুর্নিশ! শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে কলাঙ্গনের অনুষ্ঠান

ছন্দা দে মাহাতো,শিলিগুড়িঃ মর্মব্যথায় জর্জরিত একসঙ্গে অনেক নারীকে প্রণাম।...

Mekliganj | সাহিত্য উৎসবে চাঁদের হাট মেখলিগঞ্জে

শুভ্রজিৎ বিশ্বাস, মেখলিগঞ্জঃ মেখলিগঞ্জ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বোর্ডিং মাঠে...

Prothom Alo | জমজমাট গান উৎসব প্রথম আলোর, সঙ্গীতের মিলন মেলায় শিল্পীদের কণ্ঠে মুখরিত হল দীনবন্ধু মঞ্চ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ স্থানীয় সঙ্গীত শিল্পীদের উৎসাহ প্রদানের...