উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরপাড়া আসনে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করল তৃণমূল (WB Elections 2026)। কল্যাণের লোকসভা কেন্দ্র শ্রীরামপুর বিধানসভার অধীনে পড়ে এই উত্তরপাড়া বিধানসভা আসনটি। দলের আইনজীবী সাংসদ কল্যাণের ভাল প্রভাব রয়েছে এই আসনটিতে। শীর্ষণ্য পেশায় আইনজীবী। এসএসসি নিয়োগ দুর্নীতি থেকে আরজি কর কাণ্ড…একাধিক মামলায় আদালতে রাজ্যের হয়ে আদালতে সওয়াল করেছেন। রাজ্যের সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিলের পদে রয়েছেন তিনি।
তৃণমূল শিবিরের ব্যাখ্যা, এই আসনে ভাল ব্যবধানে জয় আসতে চলেছে। যদিও এই উত্তরপাড়া আসনে সিপিআইএম প্রার্থী করেছে দলের তরুণ নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে। এই উত্তরপাড়া আসনটিতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে শ্রীরামপুর আসনের বাম প্রার্থী দিপ্সিতা ধর সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন। তাই এই আসনটিকে যথেষ্ট ইতিবাচক ধরছে সিপিএমও। তাই দলের গুরুত্বপূর্ণ নেত্রী মীনাক্ষীকে এখানে প্রার্থী করা হয়েছে। এবার মীনাক্ষীর সঙ্গে কল্যাণপুত্রের লড়াইয়ে জোর লড়াই হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও বিজেপি এখনও এই আসনে কোনও প্রার্থী দেয়নি।

