Income Tax raid | দেশজুড়ে আয়কর দপ্তরের অভিযান অব্যাহত, এখনও পর্যন্ত ১০০ কোটি টাকার বেনামি সম্পত্তির হদিস

শেষ আপডেট:

কিশনগঞ্জ: কিশনগঞ্জ (Kishanganj) সহ দেশের প্রায় ২৫টি জায়গায় দফতরি গ্রুপ অফ কোম্পানির একাধিক প্রতিষ্ঠানে আয়কর দপ্তরের অভিযান (Income Tax raid) অব্যাহত রয়েছে। ষষ্ঠ দিনে পড়েছে এই অভিযান। আয়কর দপ্তরের ভাগলপুর ডিভিশনের অতিরিক্ত ডেপুটি ডিরেক্টর সুনীতা কুমারী জানিয়েছেন, অভিযানে এখনও পর্যন্ত ১০০ কোটি টাকার বেনামি সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে। আর্থিক লেনদেনে অনিয়ম সহ একাধিক কারণে এই অভিযান চলছে।

গত শুক্রবার সকাল থেকে ব্যবসায়ী রাজকরণ দফতরীর নেমচাদ রোড, ভগত টোলি রোডের অফিস সহ মল, বিলাসবহুল হোটেল, চা বাগান, ফ্যাক্টরি সহ একাধিক জায়গায় আয়কর দপ্তরের অভিযান শুরু হয়। সেদিন ব্যবসায়ীর শিলিগুড়ি, গুজরাটের সুরাট, ফরবেশগঞ্জ, পূর্ণিয়া, গোলাপবাগ সহ একাধিক জায়গায় থাকা বিভিন্ন প্রতিষ্ঠানেও অভিযান চলে। জানা গিয়েছে, তিনভাই এই গ্রুপের অংশীদার। রাজকরণ দফতরী হলেন ম্যানেজিং ডিরেক্টর। আধিকারিকদের লাগাতার জেরায় তিনি ভোররাতে বুকে প্রচন্ড ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাঁকে কলকাতার (Kolkata) একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই গ্রুপ চা বাগান, হোটেল, মল, নামী ব্র্যান্ডের বাইক শো রুম সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক। এই অভিযান চলবে বলে জানানো হয়েছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Elephant Attack | প্রাতর্ভ্রমণে বেরিয়ে ফেরা হল না বাড়ি! চা বাগানে হাতির হানায় মৃত্যু বৃদ্ধের

ফালাকাটা: ফের হাতির হানায় প্রাণ হারালেন এক বৃদ্ধ (Elephant...

Road Accident | ময়নাগুড়িতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, স্কুল যাওয়ার পথে টোটো উল্টে মৃত্যু খুদে ছাত্রীর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার সকালে ময়নাগুড়ির জল্পেশ মোড়...

CM Shuvendu Adhikari | মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার দুর্গাপুরে শুভেন্দু অধিকারী, সৃজনী প্রেক্ষাগৃহে আজ উচ্চপর্যায়ের বৈঠক

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর...