Ind-Ban series | অগাস্টে বাংলাদেশ সফরে যাবে ভারত, বিরাট-রোহিতদের বাদ দিয়েই দল পাঠাবে বিসিসিআই

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অগাস্টের মাঝে বাংলাদেশ সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। সেখানে সাদা বলে ওয়ান ডে ও টি২০ সিরিজ খেলবে ভারত। বাংলাদেশে দল পাঠানোর বিষয়ে সবুজ সংকেত দিয়েছে বিসিসিআই। ইতিমধ্যেই ভারত ও বাংলাদেশ সিরিজের সূচিও ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মিরপুর এবং চট্টগ্রামে হবে ছ’টি ম্যাচ।

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, একদিনের ক্রিকেট দিয়ে শুরু ভারত-বাংলাদেশ সিরিজ। ১৭ অগাস্ট মিরপুরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ভারত। ২০ অগাস্ট দ্বিতীয় এক দিনের ম্যাচ মিরপুরে। ২৩ অগাস্ট চট্টগ্রামে হবে তৃতীয় একদিনের ম্যাচ। এছাড়াও বাংলাদেশে ৩টি টি২০ ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৬ অগাস্ট থেকে। প্রথম ম্যাচ চট্টগ্রামে। পরের দু’টি ম্যাচ মিরপুরে। ২৯ এবং ৩১ অগস্ট হবে সেই দু’টি ম্যাচ।

তবে সূত্রের খবর, বাংলাদেশ সফরে বিরাট, রোহিত, বুমরাহদের বাংলাদেশে পাঠাবে না বিসিসিআই। বাংলাদেশে পাঠানো হতে পারে তরুণ ক্রিকেটারদের। আন্তর্জাতিক ক্রিকেটে জুনিয়রদের সুযোগ দিতেই এই পরিকল্পনা করতে পারে বোর্ড।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Arshdeep Singh | রিল বিতর্কে বিপাকে অর্শদীপ, তিলক-নমনকে ‘বর্ণবিদ্বেষী’ মন্তব্যের অভিযোগ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সমাজমাধ্যমে নিয়মিত রিল এবং ভ্লগ...

NEET UG 2026 | নিট কেলেঙ্কারি: দায় স্বীকার কেন্দ্রের! পুনরায় পরীক্ষা নিয়ে বড় ঘোষণা 

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ২০২৪-এর দুঃস্বপ্ন কাটতে না কাটতেই...

WB Assembly Session 2026 | বিধানসভার অন্দরে রণক্ষেত্র! বন্দে মাতরম থেকে স্লোগান যুদ্ধ—এক উত্তাল শুক্রবারের ইতিবৃত্ত

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের সংসদীয় ইতিহাসে এক নজিরবিহীন...