Ind-Hongkong Football match | সংযুক্ত সময়ে গোল, ভারতকে হারিয়ে দিল ফিফা র‍্যাঙ্কিংয়ে ২৬ ধাপ পিছিয়ে থাকা হংকং  

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারতের থেকে ২৬ ধাপ পিছিয়ে হংকং। আর এই হংকংয়ের কাছেই ১-০ গোলে হেরে গেল ভারত। অথচ এই দলটিকেই তিন বছর আগে সুনীল ছেত্রীরা হারিয়েছিল ৪ গোলে। এই ম্যাচে ভূরিভূরি সুযোগ নষ্ট করার খেসারত দিতে হল ব্লু টাইগার্সদের। আশিক কুরুনিয়ান, লিস্টন কোলাসো, লালিয়ানজুয়ালা ছাংতেদের নিয়ে সাজানো সাধের দলকেই ১-০ গোলে হারিয়ে দিল হংকং। ফলে অ্যাওয়ে ম্যাচ থেকে ০ হাতেই দেশে ফিরতে হচ্ছে টিম ইন্ডিয়াকে। এদিন পেনাল্টি থেকে গোল করে দলকে জেতালেন ফার্নান্দো পেরেইরা।

মঙ্গলবার হংকংয়ের কাইতাক স্টেডিয়ামে ভারত-হংকংয়ের ম্যাচ দেখতে ভিড় জমিয়েছিলেন ৫০ হাজার দর্শক। গোটা স্টেডিয়াম লালে লাল। এদিন সুনীল ছেত্রীকে সাইড বেঞ্চে রেখেই দল সাজায় ভারত। একে তো ঘরের মাঠ, তার উপর মানোলো মার্কেজের স্ট্রাটেজি। দুইয়ের অ্যাডভান্টেজ নিয়েই নামল হংকং। প্রথম থেকেই ভারতের রক্ষণভাগ কাঁপিয়ে আক্রমণাত্মক খেলতে শুরু করে হংকং। হংকংয়ের ক্রমাগত চাপে তখন নাভিশ্বাস অবস্থা। মাঝমাঠ ছন্নছাড়া। প্রথম ২৫ মিনিটে ভারতকে সেভাবে সুযোগই দেয়নি হংকং। বারবার হংকংয়ের আক্রমণ প্রতিহত করেন সন্দেশ জিঙ্ঘান ও আনোয়ার আলি। মাঠে দাগ কাটতে পারলেন না আশিক কুরুনিয়ান বা লিস্টন কোলাসোরা। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় সুনীল ছেত্রীকে। তাতেও কোনও কাজের কাজ হয়নি।

প্রথমার্ধের ৩৫ মিনিটের মধ্যেই গোলের সুবর্ণ সুযোগ পেয়ে গেছিল ভারত। লিস্টন কোলাসো সুন্দর বল বাড়িয়ে দিয়েছিলেন আশিক কুরুনিয়ানকে লক্ষ্য করে। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও তিনি বলটি জালে জড়াতে পারেননি। দ্বিতীয়ার্ধের শুরুতে আশিক কুরুনিয়ান আরেকটি সুযোগ মিস করেন। সুনীল ছেত্রীকে বাধ্য হয়েই শেষদিকে নামান মার্কুয়েজ, কিন্তু ততক্ষণে খেলা ধরে নিয়েছে হংকংয়ের মাঝমাঠ।

ম্যাচের সংযুক্ত সময় বাধ্য হয়েই বিশাল কাইথকে বক্সের ভিতর একটি ফাউল করতে হয়। পেনাল্টি পায় হংকং। সেখান থেকেই হংকংয়ের স্টিফান পেরেইরা গোল করে তাঁদের এগিয়ে দেন। আসলে সংযুক্ত সময়েরও শেষদিকে গোলটি হওয়ায়, ভারতীয় দলের কাছেও তেমন সুযোগ ছিল না আর সমতা ফেরানো।

হংকংয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে থাইল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছিল ভারত। সেখানেও পরাজয় বরণ করে ভারত। শুধু থাইল্যান্ডই বা কেন? গত দেড়বছরে ভারতের জয়ের খতিয়ান শূন্য। ভারতের এদিনের পারফরম্যান্সে হতাশ ভারতের ক্রীড়ামহল। সোশাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন তাঁরা। এই গ্রুপে ভারত আপাতত সবার শেষে। সূত্রের খবর, এই ম্যাচ জিতলে ফেডারেশনের থেকে ৪২ লক্ষ টাকা পুরস্কার পেতেন সুনীলরা।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

WB Muslim Torture | পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচারের খবর নিছক ‘গুজব’, সাফ জানাল বাংলাদেশ সরকার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচারের যে...

Virat Kohli | টানা দুই ম্যাচে শূন্য, তবুও চনমনে মেজাজ! আরসিবি ড্রেসিংরুমে হাসি থামছে না কোহলির

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ আইপিএলে পরপর দুই ম্যাচে শূন্য...

Air India | বিদেশে ওড়ায় ‘ব্রেক’! মোদির বার্তার পরই একঝাঁক আন্তর্জাতিক উড়ান বাতিল করল এয়ার ইন্ডিয়া

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রীর ‘দেশপ্রেম’ ও ‘স্বদেশি’ মন্ত্রের...