India-Bangladesh | বাতিল ট্রান্সশিপমেন্ট, বাংলাদেশের চারটি পোশাকবোঝাই ট্রাক ফেরাল ভারত

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ভারত ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের নেপাল, ভুটান, মায়ানমারে বাণিজ্যের সুবিধা বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। সেকারণে বুধবার রেডিমেড পোশাকবোঝাই বাংলাদেশের চারটি ট্রাককে এপারে প্রবেশের অনুমতি দেয়নি পেট্রাপোল কাস্টমস। কিন্তু গতকাল ট্রাকগুলোকে বেনাপোল স্থলবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পণ্য অন্য দেশে রপ্তানির জন্য ভারত-ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল বাংলাদেশকে। এবিষয়ে ২০২০ সালে ভারত সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। কিন্তু অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের উত্তর-পূর্ব ভারত সম্পর্কে করা বিতর্কিত মন্তব্যের জেরে পুরো পরিস্থিতি বদলে গিয়েছে। তার জেরেই ট্রান্সশিপমেন্ট করা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতের সিদ্ধান্তে ক্ষতির মুখে পড়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা।

যদিও বেনাপোল বন্দর ব্যবহারকারীরা জানাচ্ছেন, বাংলাদেশে তৈরি পোশাক বেনাপোল ও পেট্রাপোল দিয়ে স্পেন ও সুইজারল্যান্ডে বেশি যায়। এই বন্দর দিয়ে নেপাল ও ভুটানে পণ্য রপ্তানি কম হয়।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Ukraine Drone Attack | মস্কোয় ইউক্রেনের ৫০০ ড্রোনের নজিরবিহীন প্রত্যাঘাত! এক বছরে সবচেয়ে বড় হানায় কাঁপল রাশিয়া

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেক্স: এক বছরের মধ্যে রাশিয়ার (Russia)...

Ebola | কঙ্গো ও উগান্ডায় নতুন করে ইবোলার থাবা, জরুরি অবস্থা ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো (DRC)...

Donald Trump | ইরানকে ট্রাম্পের চূড়ান্ত হুঁশিয়ারি, ‘সমঝোতা না করলে খুব খারাপ সময় আসছে’

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ইরান ও আমেরিকার মধ্যে কি...

Narendra Modi | নেদারল্যান্ডস সফরে চোল যুগের তাম্রলিপি ফিরিয়ে আনলেন মোদি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)...