রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

Modi Merz Meeting | ভারতীয়দের জন্য ট্রানজিট ভিসা মকুব জার্মানির! মোদি-মের্ৎজ বৈঠকে প্রতিরক্ষা ও বাণিজ্যে বড় ঘোষণা  

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দুই দিনের সফরে ভারতে এসে একগুচ্ছ গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সমঝোতায় স্বাক্ষর করলেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎজ। সোমবার গুজরাটের গান্ধিনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Modi Merz Meeting) সঙ্গে তাঁর বৈঠকের পর প্রতিরক্ষা, বাণিজ্য এবং কর্মসংস্থান নিয়ে দুই দেশের মধ্যে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। চ্যান্সেলর হিসেবে এটাই মের্ৎজ়ের প্রথম এশিয়া সফর।

প্রতিরক্ষা ও রুশ-নির্ভরতা হ্রাসে বড় পদক্ষেপ

ভারতের সমরাস্ত্র আমদানিতে রাশিয়ার ওপর দীর্ঘকালীন নির্ভরতা কাটাতে সক্রিয় হয়েছে বার্লিন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভারতকে উন্নত সমরাস্ত্র সরবরাহের মাধ্যমে প্রতিরক্ষা সম্পর্ক আরও মজবুত করতে চায় ইউরোপের এই বৃহত্তম অর্থনীতির দেশ। দুই রাষ্ট্রপ্রধান সমরাস্ত্র উৎপাদন ও প্রতিরক্ষা প্রযুক্তির আদান-প্রদান নিয়ে গুরুত্বপূর্ণ মউ (MoU) স্বাক্ষর করেছেন।

ভিসা ও কর্মসংস্থানে বিশেষ সুবিধা

ভারতীয়দের জন্য এই সফর বড় সুখবর বয়ে এনেছে:

ভিসা ছাড়: নির্দিষ্ট সময় পর্যন্ত জার্মানিতে থাকার ক্ষেত্রে ভারতীয়দের জন্য আর ‘ট্রানজিট ভিসা’ লাগবে না।

স্বাস্থ্যকর্মী নিয়োগ: জার্মানির স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করতে ভারতের দক্ষ চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের অভিবাসনকে আইনি বৈধতা দেওয়া হচ্ছে। এর ফলে বিপুল সংখ্যক ভারতীয় স্বাস্থ্যকর্মীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

বাণিজ্য ও মুক্ত বাণিজ্য চুক্তি (FTA)

বর্তমানে ভারত ও জার্মানির দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৫০০০ কোটি ডলার। ভারতে কাজ করছে প্রায় ২০০০টি জার্মান সংস্থা। এই পরিধি আরও বাড়াতে দুই দেশই সম্মত হয়েছে। এছাড়া, ইউরোপীয় ইউনিয়নের (EU) সাথে ভারতের দীর্ঘপ্রতীক্ষিত ‘মুক্ত বাণিজ্য চুক্তি’ নিয়ে আলোচনা এই সফরে গতি পেয়েছে। মনে করা হচ্ছে, ফেব্রুয়ারিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ ভারতে আসার আগেই এই চুক্তি চূড়ান্ত হতে পারে।

সবরমতীর তীরে কূটনৈতিক বন্ধুত্ব  

কূটনৈতিক আলোচনার পাশাপাশি মের্ৎজের এই সফরে ছিল সংস্কৃতির ছোঁয়াও। বৈঠকের আগে তিনি সবরমতী আশ্রমে শ্রদ্ধা জানান। পরে সবরমতী নদীর তীরে আয়োজিত আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে যোগ দিয়ে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ঘুড়ি ওড়াতেও দেখা যায় জার্মান চ্যান্সেলরকে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

India VS Pakistan | প্রেমদাসা স্টেডিয়ামে বাবরদের লজ্জার হার, পাকিস্তানের বিদায়ঘণ্টা বাজিয়ে জয়ের হাসি হাসল ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রেমদাসা স্টেডিয়ামের গ্যালারি আজ দুই...

Amit Shah vs Rahul Gandhi | ‘ডাহা মিথ্যে বলছেন’, বাণিজ্য চুক্তি নিয়ে রাহুলকে চ্যালেঞ্জ শা’য়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : কৃষি ও আন্তর্জাতিক বাণিজ্য...

India VS Pakistan T20 | ইশানের লড়াকু ৭৭, কলম্বোয় পাকিস্তানকে ১৭৬ রানের টার্গেট দিল ভারত   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী...

India VS Pakistan T20 | হ্যান্ডশেক ছাড়াই শুরু মহারণ! টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্রিকেট বিশ্বের দীর্ঘ প্রতীক্ষার অবসান...