শনিবার, ১৪ মার্চ, ২০২৬

MHA | মধ্যপ্রাচ্যে সংঘাতের আঁচ পড়তে পারে ভারতেও! রাজ্যগুলিকে সতর্ক করল স্বরাষ্ট্রমন্ত্রক

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেইর মৃত্যুর পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি চরম আকার ধারণ করেছে (Middle East Conflict)। এই উত্তপ্ত আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব ভারতেও পড়ার আশঙ্কা করছে কেন্দ্র। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে সবক’টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে উচ্চ সতর্কতা (High Alert) জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (MHA)।

স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় জানানো হয়েছে, ইরান ও ইজরায়েলের সংঘাতকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত অশান্তি বা হিংসাত্মক প্রতিবাদ দেখা দিতে পারে। বিশেষ করে শিয়া সম্প্রদায়ের বিক্ষোভের দিকে নজর রাখতে বলা হয়েছে। এছাড়াও ইজরায়েল, আমেরিকা এবং ইরানের দূতাবাস ও কনস্যুলেটগুলিতেও নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে, এই ডামাডোলের সুযোগ নিতে পারে ইসলামিক স্টেট (IS) বা আল-কায়দার মতো জঙ্গি সংগঠনগুলি। ইহুদি ধর্মীয় স্থান, পর্যটন কেন্দ্র এবং পশ্চিমী দেশগুলির বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিকে লক্ষ্যবস্তু করা হতে পারে। জনবহুল এলাকায় আইইডি (IED) তল্লাশি এবং পুলিশের টহলদারি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

গুজব ও উসকানিমূলক বার্তা ছড়িয়ে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয়, সেদিকে বিশেষ নজর দিচ্ছে সাইবার সেল। প্রতিটি রাজ্যের পুলিশকে পরিস্থিতির ওপর প্রতিমুহূর্তে নজর রাখতে এবং র‍্যাপিড রেসপন্স টিম প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, শনিবারই ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলায় মৃত্যু হয় খামেনেইয়ের। এরপর পালটা হামলা শুরু করেছে ইরানও। বিদেশের এই আগুনেই যাতে ভারত অশান্ত না হয়, তা নিশ্চিত করতেই এখন তৎপর দিল্লি।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

PM Modi Visit Bengal | আকাশে নজর বায়নোকুলারে, রাজপথে ৩ হাজার পুলিশ! মোদির ব্রিগেডে নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শনিবার ব্রিগেডের মেগা শো-তে (Brigade...

Brigade Parade Ground | ব্রিগেডে দক্ষিণেশ্বর মন্দির! মোদির মঞ্চে এবার কৃষ্টি-সংস্কৃতির ছোঁয়া, ‘থিম পুজো’ বলে কটাক্ষ তৃণমূলের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ব্রিগেডের মঞ্চে এবার আদ্যোপান্ত বাঙালিয়ানা...

US Military Plane Crash Iraq | ইরাকে ভেঙে পড়ল মার্কিন সামরিক বিমান, ৬ জনের মৃত্যু কবুল আমেরিকার, কারণ ঘিরে ধোঁয়াশা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিম ইরাকের আকাশে ভয়াবহ দুর্ঘটনার কবলে...

Strait of Hormuz Safe Passage | বিশ্বজুড়ে যুদ্ধের মেঘ, বন্ধুত্বের হাত বাড়িয়ে হরমুজ প্রণালীতে ভারতকে ‘সেফ প্যাসেজ’ দিল ইরান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির মাঝে ভারতের...