শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

Kolkata | অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে কঠিন গ্রুপে ভারত

শেষ আপডেট:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এএফসি অনূর্ধ্ব-২০ মহিলা এশিয়ান কাপে কঠিন গ্রুপে ভারত। এদিন থাইল্যান্ডের ব্যাংককে হয়ে গেল এই টুর্নামেন্টের ড্র। ‘সি’ গ্রুপে ভারত ছাড়াও আছে অস্ট্রেলিয়া, চাইনিজ তাইপে ও জাপানের মতো শক্তিশালী দেশগুলি। এর মধ্যে জাপান ২০২৪ সালের রানার্স আপই শুধু নয়, এএফসি-র এই টুর্নামেন্টে ছয়বারের চ্যাম্পিয়ন। এছাড়াও ২০১৮ সালের ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন ও ২০২৪ সালের রানার্স। আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ মহিলা এশিয়ান কাপ। ব্যাংককের রাজামঙ্গলা ন্যাশনাল স্টেডিয়াম, পাথুম থানির থামাসাট স্টেডিয়াম ও পাথুম থানি স্টেডিয়ামে হবে ম্যাচগুলি। এদিনের ড্রয়ের পর গ্রুপ ‘এ’-তে আয়োজক থাইল্যান্ডের সঙ্গে চিন, ভিয়েতনাম ও বাংলাদেশ ও গ্রুপ ‘বি’-তে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, উজবেকিস্তান ও জর্ডন। প্রতিটি দলের পয়েন্টের উপর ভিত্তি করে বিভিন্ন পটে রাখা হয়। ফলে গত তিনবারের টুর্নামেন্টে যোগ্যতা অর্জন করতে না পারা ভারত ড্রয়ের সময় ছিল পট চারে। প্রতি গ্রুপের সেরা দুই দল ছাড়াও দুইটি তৃতীয় সেরা দল কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ পাবে। চার সেমিফাইনালিস্ট দল আগামী বছর পোল্যান্ডে হতে চলা  অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করবে।

Share post:

Popular

More like this
Related

Virat Kohli | বিরাট ইনিংসে মুগ্ধ ফ্লাওয়ার, সুন্দরকে নিয়ে অশ্বীনের কাঠগড়ায় গম্ভীর

নয়াদিল্লি: ব্যাটিং অর্ডারে নমনীয়তা প্রয়োজন। ম্যাচ পরিস্থিতি অনুসারে পরিবর্তনও গুরুত্বপূর্ণ।...

Richa Ghosh | ডব্লিউপিএলের প্রস্তুতি শুরু রিচার

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ মাঠে নেমে পড়লেন। হাতে তুলে নিলেন ব্যাট।...

Ravi Shastri | রোকোর সঙ্গে পাঙ্গা নিও না, হুমকি শাস্ত্রীর

নয়াদিল্লি: রোহিত শর্মা ও বিরাট কোহলির হয়ে এবার ব্যাট...

Ruturaj Gaikwad | গম্ভীর-কোহলির কাছে কৃতজ্ঞ রুতুরাজ

ভাইজ্যাগ: ভরসা দেখিয়েছিলেন কোচ গৌতম গম্ভীর। মাঠে ব্যাটিংয়ের সময়...