মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

Google | আমেরিকার পর বৃহত্তম এআই হাব হচ্ছে ভারতে, বিশাল অঙ্কের বিনিয়োগ করছে গুগল

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) পরিষেবার চাহিদা বৃদ্ধির আবহে ভারতে নিজেদের বৃহত্তম বিনিয়োগের ঘোষণা করেছে মার্কিন প্রযুক্তি সংস্থা গুগল (Google)। মঙ্গলবার কোম্পানিটি জানিয়েছে, আগামী পাঁচ বছরে তারা ভারতে প্রায় ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এই বিনিয়োগের মূল কেন্দ্রবিন্দু হবে অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমে গড়ে ওঠা একটি বিশালাকার ডেটা সেন্টার ও এআই (AI) হাব।

উল্লেখ্য, এটি আমেরিকার বাইরে সংস্থাটির সবচেয়ে বড় AI কেন্দ্র হতে চলেছে। Google Cloud-এর সিইও টমাস কুরিয়ান দিল্লিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বলেন, “আমেরিকার বাইরে বিশ্বে আমাদের সবচেয়ে বড় AI হাব এটি, যেখানে আমরা বিনিয়োগ করতে চলেছি।” তিনি জানান, প্রাথমিক ভাবে ১-গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই ডেটা সেন্টার ক্যাম্পাসটি AI পরিকাঠামো, বৃহৎ আকারের শক্তি উৎস এবং উন্নত ফাইবার-অপটিক নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত হবে। ভবিষ্যতে এর ক্ষমতা ‘মাল্টিপল গিগাওয়াট’-এ উন্নীত করার পরিকল্পনা রয়েছে।এই AI ডেটা সেন্টার ক্যাম্পাসের জন্য গুগল (Google) ভারতের আদানি গ্রুপের সঙ্গে অংশীদারিত্ব করেছে। এটি ভারতে গুগল -এর সর্বকালের বৃহত্তম একক বিনিয়োগ। এদিনের এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন, অশ্বিনী বৈষ্ণব, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এবং রাজ্যের আইটি মন্ত্রী নারা লোকেশ উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বিনিয়োগের জন্য Google-কে ধন্যবাদ জানিয়ে বলেন, “এই ডিজিটাল পরিকাঠামো আমাদের ‘ইন্ডিয়া এআই ভিশন’-এর লক্ষ্য পূরণে দীর্ঘ পথ অতিক্রম করবে।” মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু দিনটিকে “খুবই আনন্দের দিন” বলে অভিহিত করেন।

রাজ্যের আইটি মন্ত্রী নারা লোকেশ ‘এক্স’ (পূর্বের ট্যুইটার)-এ এটিকে “যুগান্তকারী বিনিয়োগ” হিসেবে বর্ণনা করেন। তিনি লেখেন, “এটি আমাদের রাজ্যের ডিজিটাল ভবিষ্যৎ, উদ্ভাবন এবং বিশ্ব মঞ্চে অবস্থানের জন্য এক বিশাল পদক্ষেপ। এটা সবে শুরু।”

প্রসঙ্গত, ভারতে ৯০০ মিলিয়নেরও বেশি ইন্টারনেট ব্যবহারকারী থাকায়, এটি বর্তমানে সারা বিশ্বের মধ্যে একটি অন্যতম বড় বাজারে পরিণত হয়েছে। এই দৌড়ে Google-এর আগে থেকেই রয়েছে আরও নানা কোম্পানি। মাইক্রোসফট ও অ্যামাজন পূর্বেই ভারতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এছাড়াও, চ্যাট জিপিটি (ChatGPT) প্রস্তুতকারক ওপেন এআই (OpenAI) চলতি বছরের শেষের দিকে ভারতে একটি অফিস খোলার কথা জানিয়েছে। ওপেনএআই-এর প্রধান স্যাম অ্যাল্টম্যান উল্লেখ করেছেন যে, গত এক বছরে ভারতে ChatGPT-র ব্যবহার চার গুণ বেড়েছে, যা এই অঞ্চলে AI-এর প্রতি ক্রমবর্ধমান আগ্রহের স্পষ্ট ইঙ্গিত বহন করে।

Share post:

Popular

More like this
Related

Amit Shah-Suvendu Adhikari | দিল্লিতে শা-শুভেন্দু সাক্ষাৎ! চলল আধ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক, কী নিয়ে কথা হল?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলার বিধানসভা নির্বাচনের দামামা বাজার...

Macron India Visit | ভারত সফরে ‘বন্ধু’ ম্যাক্রোঁ! মোদির সঙ্গে বৈঠক মুম্বইয়ে, ১১৪টি রাফাল যুদ্ধবিমানে কি সিলমোহর আজই?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তিনদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে পা...

Muhammad Yunus | বিদায়বেলায় ‘ভারতবিরোধী’ সুর! সেভেন সিস্টার্স ও তিস্তা নিয়ে ইউনূসের মন্তব্যে তোলপাড়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের জাতীয় ভোটে বিএনপি-র বিপুল...

West Bengal SIR | ‘আইন মেনেই আধিকারিকদের সাসপেন্ড’, কঠোর ভাষায় জানিয়ে দিল কমিশন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে ভোটার তালিকা সংশোধনের বিশেষ...