India-Maldives | ‘ভারতীয় সেনাদের নিয়ে মিথ্যা বলছেন মুইজ্জু’, তুলোধোনা মালদ্বীপের প্রাক্তন বিদেশমন্ত্রীর

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় সেনাদের নিয়ে ‘মিথ্যা’ কথা বলছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু (Mohamed Muizzu)। এমনটাই দাবি করলেন সে দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী। মুইজ্জুর বক্তব্য তুলে ধরে তাঁর বিরুদ্ধে তোপ দাগলেন তিনি।

মালদ্বীপের ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট এবং প্রাক্তন বিদেশমন্ত্রী আবদুল্লা শাহিদ (Abdulla Shahid) এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, মালদ্বীপে ভারতীয় সেনাদের উপস্থিতি নিয়ে মুইজ্জু যা দাবি করেছিলেন, তা অসত্য। তিনি বলেন, ‘১০০ দিন পেরিয়ে গেল। এটুকু পরিষ্কার যে, প্রেসিডেন্ট মুইজ্জু ‘হাজার হাজার ভারতীয় সেনা’ নিয়ে যে দাবি করেছিলেন, তা সম্পূর্ণ মিথ্যা। এটি ওঁর অন্য অনেক মিথ্যার তালিকায় আরও এক সংযোজন। বর্তমান প্রশাসন সঠিক পরিসংখ্যান দিতে ব্যর্থ। এই মুহূর্তে দেশে কোনও বিদেশি সশস্ত্র সেনা নেই।’

প্রসঙ্গত, প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু ‘চিনপন্থী’ বলে পরিচিত। ফলে চিনের পথে হেঁটেই তাঁর ভারত বিরোধিতা স্পষ্ট বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। তার উপর গত মাসে প্রধানমন্ত্রীর লাক্ষাদ্বীপ সফর নিয়ে মালদ্বীপের মন্ত্রীর কটাক্ষের জেরে মূলত দু’দেশের (India-Maldives) সম্পর্কের অবনতি শুরু হয়। জানা গিয়েছে, বর্তমানে মালদ্বীপে ৭০ জন ভারতীয় সেনা রয়েছেন। ক্ষমতায় আসার পরেই মুইজ্জু ভারতকে সেনা সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিলেন। পরে তিনি সেনা সরানোর জন্য ভারতকে সময় বেঁধে দেন। ১০ মে-র মধ্যে সেনা সরিয়ে নিতে বলা হয়। পরে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, মালদ্বীপ থেকে সেনা সরিয়ে সেখানে সমসংখ্যক প্রযুক্তিবিদকে পাঠানো হবে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

UAE | মধ্যপ্রাচ্যে নয়া সমীকরণ! ইরানে হামলা চালিয়েছিল আমিরশাহীও? লাভান দ্বীপ তছনছ নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এতদিন কেবল আমেরিকা...

Iranian Aircraft | আমেরিকার চোখে ধুলো দিয়ে পাকিস্তানে লুকোনো ছিল ইরানের যুদ্ধবিমান! ফাঁস চাঞ্চল্যকর তথ্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আমেরিকা ও ইরানের মধ্যে সাম্প্রতিক...

Nepal | অবতরণের সময় বিপত্তি! যাত্রীবাহী বিমানের চাকায় আগুন, হুলস্থুল কাঠমান্ডু বিমানবন্দরে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবতরণের সময় বড়সড়ো দুর্ঘটনার হাত...