India-Pakistan Tension | ‘এখন যুদ্ধের পরিবর্তে দর কষাকষি করা উচিত’, ভারত-পাক যুদ্ধ পরিস্থিতিতে মন্তব্য বিমান-সেলিমদের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তান (India-Pakistan Tension) যুদ্ধ পরিস্থিতি। চড়ছে উত্তেজনার পারদ। তবে যুদ্ধের পক্ষে নয় সিপিএম। আবারও তা স্পষ্ট করলেন দলের বর্ষীয়ান নেতা বিমান বসু ও রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim)।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিবস উপলক্ষ্যে শ্রদ্ধার্ঘ জানাতে শুক্রবার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়েছিলেন বিমান বসু, মহম্মদ সেলিমরা। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন বর্ষীয়ান সিপিএম নেতারা। বিমান বসু (Biman Basu) বলেন, ‘কাশ্মীরে জঙ্গিহানার জবাবে ইন্ডিয়ান আর্মি প্রাথমিকভাবে যে কাজটা করেছে, সেটা ভালো। তবে এখন যুদ্ধের পরিবর্তে দর কষাকষি করা উচিত।’

বিমান বসু বলেন, ‘রবীন্দ্রনাথও যুদ্ধের বিরুদ্ধে ছিলেন। কারণ, যুদ্ধ ধ্বংসের প্রতীক।’ একই সুরে সেলিম বলেন, ‘যুদ্ধ বলুন বা শান্তি, সব প্রসঙ্গে রবীন্দ্রনাথ এখনও প্রাসঙ্গিক। সেজন্যই উনি বিশ্বকবি।’ সেলিমের কথায়, ‘এরকম যুদ্ধে কেউই জয়ী হয় না। কারণ, সেনায় সেনায় যুদ্ধ হলে সীমান্তের সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

RDSS Scheme Corruption | ১৫০০ কোটির বিদ্যুৎ কেলেঙ্কারি! অরূপের আমলে ‘সোনাদা’র সিন্ডিকেটের প্রাতিষ্ঠানিক লুট

(আমজনতার দেওয়া করের টাকায় ফুলেফেঁপে উঠছে সিন্ডিকেটের কারবারিদের সম্পত্তি।...

Itahar | সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার নামে আর্থিক প্রতারণা! ইটাহারে গ্রেপ্তার তৃণমূল নেতা  

ইটাহার: সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক...

VIP Security Cut | অভিষেকের পর এবার রাজীব-কুণালদের পালা, তৃণমূল হেভিওয়েটদের নিরাপত্তায় কোপ লালবাজারের!  

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভিআইপি নিরাপত্তা ব্যবস্থায় (VIP Security...