India-Pakistan tension | পাক সেনাপ্রধান মুনিরকে ফোন মার্কিন বিদেশসচিবের, কী বললেন মার্কো রুবিও?  

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ প্রতিদিনই উত্তাপ বাড়ছে ভারত-পাক যুদ্ধ পরিস্থিতির। ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পাল্টা শনিবার সকালে ‘অপারেশন বুনিয়ান-আন-মাসুর’ ঘোষণা করেছে পাকিস্তান। পাকিস্তানের তরফে দাবি করা হয়েছে, এই অভিযানের অধীনে ভারতে একাধিক হামলা চালানো হয়েছে। ভারতের একাধিক বায়ুসেনার ঘাঁটি উড়িয়ে দেওয়ার পাশাপাশি বিদ্যুৎঘাঁটিতে সাইবার হানার দাবিও করছে পাকিস্তান। যদিও পাকিস্তানের এই দাবি খণ্ডন করেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি। এই পরিস্থিতিতে দুই দেশের সম্পর্কের অবনতির মাঝে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে ফোন করলেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও।

পহেলগাঁও কাণ্ডের পরে সন্ত্রাসবাদী হামলার নিন্দা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সন্ত্রাসবাদের মোকাবিলা ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। আমেরিকার বিদেশ দপ্তর থেকে একটি বিবৃতি দিয়ে এ কথা জানানো হয়েছে। বলা হয়েছে, শুক্রবার পাক সেনাপ্রধানের সঙ্গে রুবিও কথা বলেছেন। ভারত এবং পাকিস্তান উভয়পক্ষকেই উত্তেজনা প্রশমনের রাস্তা খোঁজার জন্য অনুরোধ করা হয়েছে। দুই দেশে শান্তি ফেরাতে প্রয়োজনে মধ্যস্থতা করতে রাজি ওয়াশিংটন। ভবিষ্যতে এই ধরনের সংঘাত এড়াতেও আলোচনার পথে হাঁটার পরামর্শ দিয়েছেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও। এক্ষেত্রে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও পাকিস্তানের বিদেশমন্ত্রীকে ফোন না করে সরাসরি সেনাপ্রধানকে কেন ফোন করলেন, তা কিছুটা অস্বাভাবিক বলে মনে করা হচ্ছে।

ওয়াশিংটনের তরফে দাবি করা হয়েছে, শুধু পাকিস্তানের সঙ্গেই নয়, আলোচনার মাধ্যমে শান্তি ফেরাতে রুবিও একাধিক বার কথা বলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CPM MLA Mustafizur Rahman | ‘বিরোধীদের কণ্ঠস্বর যেন চাপা না পড়ে,’ বিধানসভার ঐতিহ্য মনে করিয়ে বার্তা একমাত্র সিপিএম বিধায়কের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: একুশের নির্বাচনে শূন্য হওয়ার পর,...

RG Kar Case | আরজি কর কাণ্ড! বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় ও অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করল রাজ্য

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আরজি কর মেডিকেল কলেজের (RG...