India-Pakistan War Situation | ‘পরমাণু হামলা নিয়ে কোনও বৈঠকই হয়নি, হওয়ার কথাও নেই’, জানালেন পাক প্রতিরক্ষামন্ত্রী   

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারত-পাক যুদ্ধ আবহের (India-Pakistan Tension) মধ্যেই শনিবার পাকিস্তানের (Pakistan) ন্যাশনাল কমান্ড অথরিটির সঙ্গে বৈঠক ডেকেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার এমনই দাবি করেছিল পাকিস্তান রেডিও (Pakistan Radio)। এই খবর ছড়িয়ে পড়তেই তড়িঘড়ি বিবৃতি দিল পাকিস্তান। পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অথরিটি (এনসিএ)-র কোনও বৈঠক হচ্ছে না বলে জানিয়েছে পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ।

এদিন সকালে পাকিস্তান রেডিও দেশের সেনা জনসংযোগ বিভাগ আইএসপিআর (Inter Services Public Relations)-কে উদ্ধৃত করে জানিয়েছে, বৈঠকে পাকিস্তান সেনার তিন বাহিনীর প্রধান ছাড়াও জয়েন্ট চিফ অফ স্টাফ, স্ট্রাটেজিক প্লানস ডিভিশন (এসপিডি)-র ডিরেক্টররা হাজির থাকবেন। এই অথরিটির হাতেই থাকে পরমাণু অস্ত্র এবং দূরপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার সংক্রান্ত সিদ্ধান্তগ্রহণের দায়িত্ব। এই খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় পাকিস্তান জুড়ে। এরপরেই বিবৃতি দেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। পাক সংবাদমাধ্যমকে তিনি বলেন, “ন্যাশনাল কমান্ড অথরিটির কোনও বৈঠক হয়নি। এমন কোনও বৈঠক হওয়ার কথাও নেই।” বস্তুত, পাকিস্তানের সামরিক এবং অসামরিক শীর্ষকর্তাদের নিয়ে গঠিত এই কমিটির হাতেই রয়েছে সে দেশের পরমাণু অস্ত্র এবং দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ভার।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

AAP | পঞ্জাবে ‘আপ’-এর ঘরে বড়সড় ভাঙন! বিজেপিতে যোগ দিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ভাই জ্ঞান সিং

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পঞ্জাবের রাজনীতিতে বড়সড় রদবদল। খোদ...

Manoj Agarwal | রাজ্যের মুখ্যসচিব হলেন মনোজ আগরওয়াল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্য প্রশাসনে নতুন জমানার ছাপ...

Annapurna Bhandar | ১ জুন থেকেই রাজ্যে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অবশেষে সংশয়ের অবসান। ১ জুন...

West Bengal Cabinet Portfolios | ৫ মন্ত্রীর দপ্তর বন্টন করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু! কোন দায়িত্ব পেলেন কে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবারই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ...