Mpox | আগেই সতর্ক করেছিল হু, এবার ভারতেও মিলল এমপক্সের সেই উপরূপ

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার ভারতেও মিলল এমপক্স (মাঙ্কি পক্স)-এর নতুন উপরূপ ক্লে়ড ১বি-র সংক্রমণ। গত মাসেই এমপক্সের (Mpox) নতুন উপরূপ ক্লেড ১ (Mpox Clade 1) প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। এক সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, কেরলের মলপ্পুরমে এক রোগীর শরীরে এমপক্সের ক্লে়ড ১বি-র সংক্রমণ ধরা পড়েছে। বছর ৩৮-এর ওই রোগী সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফিরেছিলেন। দেশে ফেরার পর থেকেই তাঁর বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছিল। তিনি জ্বরে ভুগছিলেন। ত্বকে র‌্যাশ বেরিয়েছিল। চিকেনপক্সে যেমন হয়, অনেকটা সেই রকমই। পরে চিকিৎসকের পরামর্শ নিতে যান তিনি। সেই সময়ে উপসর্গ দেখে সন্দেহ হয় চিকিৎসকের। নমুনা পরীক্ষা করা হলে শরীরে এমপক্সের সংক্রমণ ধরা পড়ে।

দেশে এমপক্সের সংক্রমণের হিসাবে অবশ্য কেরলের এই রোগী দ্বিতীয় আক্রান্ত। এর আগে দিল্লিতে এক রোগীর শরীরে সংক্রমণ ধরা পড়েছিল। তবে সেটি ছিল ক্লেড ২ উপরূপের সংক্রমণ। কেরলের এই রোগীর শরীরে ধরা পড়েছে এমপক্সের ক্লে়ড ১ উপরূপ, যা নিয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছে হু।

এমপক্সের নতুন উপরূপ বিশ্বের একাধিক দেশে মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। আফ্রিকায় যে গতিতে সংক্রমণ ছড়িয়েছে, তার জেরে অগাস্টে এমপক্স নিয়ে গোটা বিশ্বের জন্য জরুরি অবস্থার সতর্কতা ঘোষণা করেছিল হু। ২০২২ সালের পর এই নিয়ে দ্বিতীয়বার এমপক্স নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।

এমপক্স নিয়ে বিশ্বের একাধিক প্রান্তে উদ্বেগের মধ্যেই সেপ্টেম্বরের শুরুর দিকে রাজ্যগুলিকে সতর্ক করে একটি নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। নির্দেশিকায় জানানো হয়েছে, এমপক্স সংক্রমণের বিষয়টি চিহ্নিত করে নজরদারি চালাতে হবে। কেউ সংক্রামিত হলে বা সংক্রামিত হয়েছেন বলে সন্দেহ হলে তাঁকে আইসোলেশনে রাখার ব্যবস্থাও করতে বলা হয়েছে। সে জন্য হাসপাতালে বিশেষ ব্যবস্থা রাখার কথাও বলা হয়েছে নির্দেশিকায়। দেশবাসীকে অকারণে আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দিয়েছে কেন্দ্র।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Kunal Ghosh | বিধানসভায় শপথ নিয়ে ‘বিস্ফোরক’ কুণাল: নেপথ্যে কি দলেরই কোনো ‘বিভীষণ’?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ...

HS Result 2026 | আদৃতের জয়ে ‘শুভেন্দু-বার্তা’: উচ্চ মাধ্যমিকে প্রথম হওয়ার পর মহাকাশ জয়ের স্বপ্ন!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: উচ্চ মাধ্যমিকের (HS Result 2026)...

Samik Bhattacharya reaction | মমতাকে ঘিরে ‘চোর-চোর’ স্লোগান: কার কৃতকর্ম? বিস্ফোরক দাবি শমীকের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট (Calcutta High...

SIR | ১৬ রাজ্য ও ৩ কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধন! তালিকায় নেই হিমাচল-কাশ্মীর-লাদাখ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দেশজুড়ে ভোটার তালিকা আধুনিকীকরণ করা...