শনিবার, ১৪ মার্চ, ২০২৬

India Sets Up Control Room | মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা: ভারতীয়দের সুরক্ষায় দিল্লিতে কন্ট্রোল রুম, কড়া নজর মোদি সরকারের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তপ্ত পশ্চিম এশিয়া। ইরান ও ইজরায়েল-আমেরিকা সংঘাত চরম রূপ ধারণ করায় মধ্যপ্রাচ্যের (Middle East Conflict) নিরাপত্তা পরিস্থিতি কার্যত খাদের কিনারায়। এই পরিস্থিতিতে সেখানে বসবাসকারী লক্ষ লক্ষ ভারতীয় নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে কোমর বেঁধে নামল ভারত সরকার। বুধবার নয়াদিল্লিতে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি বিশেষ ‘কন্ট্রোল রুম’ (India Sets Up Control Room) খোলা হয়েছে।

কেন এই তৎপরতা?

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ভয়াবহ বিমান হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে, এই সংঘাতের আবহে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই-এর মৃত্যু পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পালটা হিসেবে ইরানও উপসাগরীয় দেশগুলোর দিকে মিসাইল ও ড্রোন ছুড়েছে। কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরশাহীর আকাশসীমায় ড্রোন ও মিসাইল ইন্টারসেপ্ট করার খবর মিলেছে। ফলে ওই অঞ্চলে বসবাসকারী ভারতীয়দের সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

হেল্পলাইন নম্বর ও কন্ট্রোল রুম

ভারতীয় নাগরিকদের সহায়তায় বিদেশ মন্ত্রকের এই কন্ট্রোল রুমটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চালু থাকবে। জরুরি প্রয়োজনে যোগাযোগের নম্বরগুলি হলো:

টোল-ফ্রি নম্বর: 1800118797

ল্যান্ডলাইন: +91-11-23012113, +91-11-23014104, +91-11-23017905

এছাড়াও ইরান, ইরাক, ইজরায়েল, বাহরাইন এবং ইউএই-তে অবস্থিত ভারতীয় দূতাবাসগুলোর সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগের ব্যবস্থা রাখা হয়েছে।

প্রধানমন্ত্রী মোদির বার্তা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন। সোমবার তিনি স্পষ্ট জানান, ভারত সবসময় শান্তি ও স্থিতিশীলতার পক্ষে। তিনি বলেন, “পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের। ভারত বিশ্বাস করে যে কোনও বিবাদের সমাধান কেবল আলোচনার মাধ্যমেই সম্ভব। বিশ্বজুড়ে চলমান বেশ কয়েকটি উত্তেজনার বিষয়ে ভারতের অবস্থান দৃঢ়। আমরা সর্বদা শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছি, এবং যখন দুটি গণতন্ত্র একসাথে দাঁড়ায়, তখন শান্তির জন্য কণ্ঠস্বর আরও জোরালো হয়।” এর আগে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি (CCS) বৈঠকে প্রধানমন্ত্রীকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

বিশেষজ্ঞদের মতে, দশকের অন্যতম ভয়াবহ এই সংঘাতে আমেরিকার নৌবাহিনী সরাসরি ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালানোয় পরিস্থিতি এখন অগ্নিগর্ভ। ভারত সরকার ইতিমধ্যেই সেখানে থাকা প্রবাসীদের সতর্ক থাকতে বলেছে এবং পরিস্থিতির অবনতি হলে দ্রুত উদ্ধারকার্যের জন্য বিকল্প পরিকল্পনাও তৈরি রাখা হয়েছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Discovery of LPG | গাড়ির ট্যাংক থেকে উধাও পেট্রোলের রহস্য উদ্ধার করতে গিয়েই তৈরি হয় আজকের এলপিজি! জানুন সেই ইতিহাস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রান্নাঘরের এক কোণে নীল শিখায়...

PM Modi Visit Bengal | আকাশে নজর বায়নোকুলারে, রাজপথে ৩ হাজার পুলিশ! মোদির ব্রিগেডে নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শনিবার ব্রিগেডের মেগা শো-তে (Brigade...

Brigade Parade Ground | ব্রিগেডে দক্ষিণেশ্বর মন্দির! মোদির মঞ্চে এবার কৃষ্টি-সংস্কৃতির ছোঁয়া, ‘থিম পুজো’ বলে কটাক্ষ তৃণমূলের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ব্রিগেডের মঞ্চে এবার আদ্যোপান্ত বাঙালিয়ানা...

US Military Plane Crash Iraq | ইরাকে ভেঙে পড়ল মার্কিন সামরিক বিমান, ৬ জনের মৃত্যু কবুল আমেরিকার, কারণ ঘিরে ধোঁয়াশা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিম ইরাকের আকাশে ভয়াবহ দুর্ঘটনার কবলে...