রবিবার, ৮ মার্চ, ২০২৬

Rafale Jets | ৩.২৫ লক্ষ কোটি টাকার মেগা চুক্তি! ফ্রান্স থেকে আরও ১১৪টি রাফাল কেনার পথে ভারত

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আকাশসীমার সুরক্ষায় ভারতীয় বায়ুসেনাকে (Indian Air Force) আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। ৩৬টি রাফাল যুদ্ধবিমানের (Rafale Jets) সাফল্যের পর এবার আরও ১১৪টি অত্যাধুনিক রাফাল কেনার প্রক্রিয়া শুরু করেছে ভারত। এর জন্য আগামী সপ্তাহেই প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল (ডিএসি)-র (Defence Acquisition Council) একটি উচ্চপর্যায়ের বৈঠক হতে পারে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর নেতৃত্বে এই বৈঠকে মেগা চুক্তিটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা রয়েছে।

চলতি মাসেই কৃত্রিম মেধা সংক্রান্ত শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারত সফরে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ (Emmanuel Macron)। ফরাসি রাষ্ট্রপ্রধানের সফরের ঠিক মুখেই ডিএসি-র এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতেই এই তৎপরতা। এর আগে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ‘নিরাপত্তা বিষয়ক মন্ত্রিগোষ্ঠী’ (সিসিএস) আরও রাফাল কেনার বিষয়ে প্রাথমিক সবুজ সঙ্কেত দিয়েছিল।

পরিকল্পনা অনুযায়ী, প্রস্তাবিত ১১৪টি বিমানের মধ্যে ১৮টি সম্পূর্ণ তৈরি অবস্থায় সরাসরি ফ্রান্স থেকে আসবে। বাকি ৯৬টি যুদ্ধবিমান ভারতেই তৈরি হবে, যেখানে দেশীয় প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে। এই বিপুল প্রকল্পের জন্য ভারতের সম্ভাব্য খরচ হতে পারে প্রায় ৩.২৫ লক্ষ কোটি টাকা। বিমানগুলোর মধ্যে ৮৮টি এক আসনবিশিষ্ট এবং ২৬টি হবে দুই আসনবিশিষ্ট।

২০২০ সাল থেকে ভারতে দফায় দফায় আসা ৩৬টি রাফালের কার্যকারিতায় অত্যন্ত সন্তুষ্ট ভারতীয় বায়ুসেনা। এর গতি, নিঁখুত লক্ষ্যে আঘাত এবং আধুনিক যুদ্ধাস্ত্র বহন করার ক্ষমতা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে এক নতুন স্তরে নিয়ে গিয়েছে। ১১৪টি নতুন ‘মাল্টিরোল এয়ারক্র্যাফট’ বায়ুসেনার অন্তর্ভুক্ত হলে প্রতিবেশী দেশগুলোর তুলনায় ভারত সামরিক ক্ষেত্রে কয়েক কদম এগিয়ে থাকবে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Fuel Price | হরমুজে যুদ্ধের মেঘ, হেঁশেলে ৬০ টাকার ‘ছ্যাঁকা’! বিশ্ববাজারে হাহাকারের মাঝেও পেট্রল-ডিজেল কি সস্তা থাকবে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের রণাঙ্গন থেকে ধেয়ে আসা...

CM Mamata Banerjee | ‘দুঃখিত, বিজেপির ট্র্যাপে পড়ে গিয়েছেন!’, ধর্নামঞ্চ থেকে রাষ্ট্রপতিকে পালটা জবাব মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় আদিবাসী উন্নয়ন (Tribal Issues)...

Lakshya Sen | অসহ্য যন্ত্রণা উপেক্ষা করে অবিশ্বাস্য জয়! অল ইংল্যান্ড ওপেনের ফাইনালে ভারতের লক্ষ্য সেন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোর্টে তখন অসহ্য পেশির টান...

Narendra Modi | ‘সব সীমা ছাড়িয়ে গেছে তৃণমূল…’, রাষ্ট্রপতির ‘অপমানে’ রণংদেহি মোদি!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গ সফরে এসে খোদ রাষ্ট্রপতির...