India-US Trade Deal | মোদি-ট্রাম্প ফোনালাপের পরই আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত, একধাক্কায় কমছে শুল্ক!

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত-আমেরিকা বাণিজ্যিক সম্পর্কের এক নয়া অধ্যায় শুরু হল। সোমবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ফোনালাপের পরেই এল সেই বহুপ্রতিক্ষিত ঘোষণা। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার কথা ঘোষণা করলেন ট্রাম্প (India-US Trade Deal)। মার্কিন মুলুকে ভারতীয় পণ্যের প্রবেশ সহজ করতে শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শুল্ক কমার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তবে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য যে ২৫ শতাংশ অতিরিক্ত জরিমানার খাঁড়া ঝুলছিল, মার্কিন প্রশাসন সূত্রে খবর— সেই জরিমানাও প্রত্যাহার করা হচ্ছে।

ট্রাম্পের এই ঘোষণার ফলে প্রতিবেশী দেশ পাকিস্তান (১৯%), বাংলাদেশ (২০%) এমনকি চিনের (৩০-৩৫%) তুলনায় অনেক কম শুল্কে পণ্য পাঠাতে পারবে ভারত। মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর স্পষ্ট জানিয়েছেন, ভারতকে সব মিলিয়ে মাত্র ১৮ শতাংশ শুল্ক দিতে হবে। এতে ভারতীয় রপ্তানিকারকদের বিশ্ববাজারে প্রতিযোগিতা করার ক্ষমতা অনেকটাই বাড়বে।

এই চুক্তির বিনিময়ে ভারত আমেরিকা থেকে জ্বালানি, প্রযুক্তি, কৃষি এবং কয়লা মিলিয়ে প্রায় ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে। ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, ভারত রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে বিকল্প হিসেবে আমেরিকা ও ভেনেজুয়েলা থেকে তেল কিনতে সম্মত হয়েছে।

এই চুক্তিকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী মোদিও এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘প্রিয় বন্ধু ট্রাম্পের এই সিদ্ধান্তে ১৪০ কোটি ভারতবাসী খুশি। দুই বৃহৎ গণতন্ত্রের হাত মেলানো বিশ্বশান্তি ও সমৃদ্ধির জন্য জরুরি।’ ট্রাম্পের এই পদক্ষেপ ভারতের শিল্পমহলে খুশির হাওয়া নিয়ে এসেছে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

SSC | একই দিনে ইস্তফা পর্ষদ সভাপতি ও এসএসসি চেয়ারম্যানের, এবার কি তবে স্বচ্ছ নিয়োগের পথে শিক্ষা দপ্তর?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাংলায় প্রশাসনিক পরিবর্তনের রেশ এবার...

Oath Ceremony of Himanta Biswa Sarma | হিমন্তকে ‘বড় ভাই’ সম্বোধন শুভেন্দুর, অসমে মেগা শপথে উপস্থিত বাংলার মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টানা তৃতীয়বার অসমে বিজেপি সরকারের...

RG Kar Case | আরজি কর মামলা থেকে সরলেন বিচারপতি মান্থা, গঠন হতে পারে জুডিশিয়াল কমিশন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরজি কর কাণ্ড (RG Kar...

NEET UG | বাতিল হল নিট (NEET UG 2026), প্রশ্ন ফাঁসের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশের সবথেকে বড় চিকিৎসা সংক্রান্ত...