উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ দুবাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ভারত ও পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছে পাকিস্তান। অন্যদিকে ভারত হারিয়েছে বাংলাদেশকে। আজ দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ এই ম্যাচ। দেখুন লাইভ আপডেট।..
- ৮ রান করে খুশদিলের বলে আউট হার্দিক পান্ডিয়া।
- আউট শ্রেয়স আইয়ার। ৬৭ বলে ৫৬ রান করে আউট হন শ্রেয়স।
- অর্ধশতরান করলেন শ্রেয়স আইয়ার। ৩৬ ওভারে ২০০ রানের গণ্ডি পেরোলো ভারত।
- অর্ধশতরান করলেন বিরাট কোহলি।
- ভারত ২০ ওভারে ১০৯/২ । কোহলি ৩৬ এবং শ্রেয়স ৪ রানে ক্রিজে।
- হাতছাড়া হল অর্ধশতরান। আবরার আহমেদের বলে ৪৬ রানে আউট শুভমান গিল।
- ১৭.১ ওভারে ১০০ পেরোলো ভারত।
- ১৫ ওভার শেষে ভারতের রান ৮৯/১ । ক্রিজে রয়েছেন শুভমন ৪২ এবং কোহলি ৩৪ রানে।
- এক দিনের ম্যাচে ১৪ হাজার রানের গণ্ডি পেরোলেন বিরাট কোহলি।
- ভারতের রান ৮ ওভারে ৫০। ব্যাট করছেন গিল ২৫ রানে ও কোহলি ৫ রানে।
- আউট রোহিত। শাহিনেরে ইয়র্কার স্টাম্প ভেঙে দিল রোহিতের। ২০ রানে ফিরলেন তিনি।
- ২৪১ রানে অল আউট পাকিস্তান।
- রান আউট রউফ। পাকিস্তানের রান ৪৯ ওভারে ২৪১/৯
- কুলদীপের বলে ১৪ রান করে আউট নাসিম। পাকিস্তানের রান ৪৭ ওভারে ২২২/৮
- কুলদিপের বলে শূন্য রানে ফিরলেন শাহিন। পাকিস্তানের রান ৪৩ ওভারে ২০১/৭
- ৪২.৩ ওভারে পাকিস্তানের রান ২০০/৬। ১৯ রান করে আউট হলেন সলমন।
- ৪০ ওভার শেষে পাকিস্তানের রান ১৮৪/৫ । ক্রিজে সলমন ১৬ এবং খুশদিল ৯ রানে ব্যাট করছেন।
- জাদেজার বলে বোল্ড তাহির। চার রানে ফিরলেন তিনি। পাকিস্তানের রান ৩৫ ওভারে ১৬৭/৫
- পান্ডিয়ার বলে ৬২ রান করে আউট শাকিল। পাকিস্তানের রান ৩৫ ওভারে ১৫৯/৪
- অক্ষরের বলে ৪৬ রান করে আউট রিজওয়ান। পাকিস্তানের রান ১৫৩/৩
- ২৫.৩ বলে পাকিস্তানের রান ১০৩/২। ক্রিজে রিজওয়ান ২৪ এবং শাকিল ৩৭ রানে।
- ২০ ওভার শেষে পাকিস্তানের রান ৭৯/২। ক্রিজে রিজওয়ান ১৪ এবং শাকিল ২১ রানে।
- রান আউট হলেন ইমাম। অক্ষরের সরাসরি থ্রো উইকেট ভেঙে দিল।
- রাহুলের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন বাবর আজ়ম। ২৬ বলে ২৩ করেছেন তিনি।
- তিন ওভার বল করেই মাঠের বাইরে সামি
- ৫ ওভার শেষে পাকিস্তানের স্কোর ২৫-০
- ভাল সূচনা করলেন ইমাম-উল-হক ও বাবর আজম
- পাকিস্তানের হয়ে ওপেন করতে নামলেন ইমাম-বাবর
- টস ভাগ্য পাকিস্তানের পক্ষে, ব্যাটিংয়ের সিদ্ধান্ত মহম্মদ রিজওয়ানের

