মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

T20 World Cup 2026 | পাকিস্তান না খেললেও কলম্বো যেতেই হবে সূর্যকুমারদের, আইসিসি-র নিয়ম মানলে তবেই মিলবে পয়েন্ট

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) ভারত-পাকিস্তান মহারণ নিয়ে জল্পনা তুঙ্গে। পাকিস্তান সরকার ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের ঘোষণা করলেও, আইসিসি-র নিয়মের বেড়াজালে সূর্যকুমার যাদবদের কলম্বো যেতেই হচ্ছে। আগামী ১৫ ফেব্রুয়ারি নির্দিষ্ট সময়ে ভারতীয় দলকে মাঠে উপস্থিত থাকতে হবে, অন্যথায় জয়ী হিসেবে পয়েন্ট পাওয়া অনিশ্চিত হয়ে পড়তে পারে।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নিয়মের ১৬.২.১ ধারা অনুযায়ী, কোনো দল যদি প্রতিপক্ষের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নেয়, তবে প্রতিপক্ষ দলকে ২ পয়েন্ট পেতে হলে নির্দিষ্ট সময়ে মাঠে উপস্থিত থাকতে হবে। পাকিস্তান আগেভাগে ম্যাচ না খেলার কথা জানালেও ভারতকে সশরীরে স্টেডিয়ামে হাজির হতে হবে। এমনকি ম্যাচের আগের দিন নিয়ম মেনে অধিনায়ক বা কোচকে সাংবাদিক বৈঠকও করতে হবে। মাঠে গিয়ে ম্যাচ রেফারি চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা না করা পর্যন্ত ভারতীয় দলকে অপেক্ষা করতে হবে।

যদি পাকিস্তান না খেলে এবং সেই সুযোগে ভারতও মাঠে না যাওয়ার সিদ্ধান্ত নেয়, তবে আইসিসি ম্যাচটিকে ‘পরিত্যক্ত’ হিসেবে ঘোষণা করতে পারে। সেক্ষেত্রে পয়েন্ট ভাগাভাগি হওয়ার সম্ভাবনা তৈরি হবে, যা ভারতের জন্য বড় ক্ষতি। এমনকি নিয়মভঙ্গের দায়ে ভারতীয় দলের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। তাই ২ পয়েন্ট নিশ্চিত করতে সূর্যকুমারদের কলম্বোর মাঠে নামা বাধ্যতামূলক।

পাকিস্তান সরকার সমাজমাধ্যমে ম্যাচ বয়কটের কথা জানালেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনও পর্যন্ত আইসিসি-কে সরকারিভাবে কিছুই জানায়নি। ফলে আইসিসি এই ম্যাচটি নিয়ে এখনও কোনো চূড়ান্ত বিবৃতি দেয়নি। এমতাবস্থায় ভারত কোনো ঝুঁকি না নিয়ে আইসিসি-র সমস্ত প্রোটোকল মেনে চলার পথেই হাঁটছে। অর্থাৎ, প্রতিপক্ষ না থাকলেও মাঠের লড়াইয়ের জন্য তৈরি থাকতে হচ্ছে টিম ইন্ডিয়াকে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Dumper Seized | সেতু ভাঙলেও হুঁশ ফেরেনি! রাতে গ্রামের রাস্তায় আটক বালিবোঝাই ডাম্পার, পুলিশের জালে চালক

ফালাকাটা: বঙ্কিমঘাটের সেতু বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে এবার আরও...

Weather Update | শীতের বিদায়ে গরমের এন্ট্রি? বৃহস্পতিবার থেকেই পালটে যাচ্ছে বাংলার আবহাওয়া!  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় শীতের বিদায় ঘণ্টা বেজে...

ISL | এজেজ্জারি শো! প্রথম ম্যাচে নর্থইস্টকে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইএসএল-এর ইতিহাসে এই প্রথম জয়ের...

AERO Suspension | “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনেই কাজ করেছি,” সাসপেন্ড হয়েও অনড় ময়নাগুড়ির এইআরও

জলপাইগুড়ি: ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ায় গাফিলতির...