রবিবার, ৮ মার্চ, ২০২৬

Iran Travel Advisory | ইরানে ভয়াবহ গণবিক্ষোভ: ভারতীয়দের সতর্কবার্তা নয়াদিল্লির, নজর রাখছেন বিদেশ সচিব

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অগ্নিগর্ভ ইরান। আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন সে দেশের ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে এক বিশাল গণআন্দোলনের রূপ নিয়েছে। গত দু’সপ্তাহে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। এই উত্তপ্ত পরিস্থিতিতে ইরানে বসবাসকারী ভারতীয় নাগরিক ও পড়ুয়াদের জন্য বিশেষ সতর্কতা জারি করল নয়াদিল্লি (Iran Travel Advisory)।

সোমবার এক সাংবাদিক সম্মেলনে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি (Foreign Secretary Vikram Misri) জানান, ইরান পরিস্থিতির ওপর ভারত কড়া নজর রাখছে। তিনি বলেন, ‘ইরানে আমাদের বিশাল সংখ্যক প্রবাসী ভারতীয় এবং পড়ুয়ারা রয়েছেন। বর্তমানে নানা বিধিনিষেধ থাকলেও তেহরানের ভারতীয় দূতাবাস তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। এখনও পর্যন্ত ভারতীয় পড়ুয়ারা সুরক্ষিত আছেন।’ তবে আগাম সতর্কতা হিসেবে ভারতীয়দের অকারণে বাইরে বেরোতে বা বিক্ষোভের মাঝে না যেতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী, গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় ১০,৬০০ জনকে আটক করা হয়েছে। নিহতের তালিকায় ৪৯৬ জন সাধারণ বিক্ষোভকারী এবং ৪৮ জন নিরাপত্তা কর্মী রয়েছেন বলে খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের সমর্থনে সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি দেওয়ায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা চরমে পৌঁছেছে। এর জবাবে পালটা প্রত্যাঘাতের হুমকি দিয়েছে তেহরানও।

যদিও ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন, পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং তাঁরা আলোচনার জন্য প্রস্তুত। অন্যদিকে, ইরানি কর্তৃপক্ষের অভিযোগ, এই অস্থিরতার নেপথ্যে আমেরিকা ও ইজরায়েলের মদত রয়েছে। উত্তপ্ত আবহে ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করাই এখন সাউথ ব্লকের প্রধান লক্ষ্য।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

All England Open 2026 | ব্যাডমিন্টনের মক্কায় লক্ষ্যের দাপট, অল ইংল্যান্ড ওপেন ফাইনালে বাঙালি ভারতীয় তারকা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ  আরও একবার বিশ্ব ব্যাডমিন্টনের মক্কায়...

Middle East War | তেহরানকে চরম হুঁশিয়ারি রিয়াধের, সৌদিতে হামলা হলে যুদ্ধের পথে হাঁটবে সৌদি আরবও  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইরান থেকে ছোড়া ড্রোন ও...

Fuel Price | হরমুজে যুদ্ধের মেঘ, হেঁশেলে ৬০ টাকার ‘ছ্যাঁকা’! বিশ্ববাজারে হাহাকারের মাঝেও পেট্রল-ডিজেল কি সস্তা থাকবে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের রণাঙ্গন থেকে ধেয়ে আসা...

CM Mamata Banerjee | ‘দুঃখিত, বিজেপির ট্র্যাপে পড়ে গিয়েছেন!’, ধর্নামঞ্চ থেকে রাষ্ট্রপতিকে পালটা জবাব মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় আদিবাসী উন্নয়ন (Tribal Issues)...