‘যুদ্ধাবসানে সবরকম চেষ্টা করবে ভারত’, জি-৭ বৈঠকে জেলেনস্কিকে সাহায্যের আশ্বাস মোদির  

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জি-৭ বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সাহায্যের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জি-৭ সম্মেলনে যোগ দিতে শুক্রবার জাপানের হিরোশিমায় গিয়েছেন তিনি। সেখানে জি-৭ বৈঠকের পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গে সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক করেন মোদি। শনিবার প্রথম মুখোমুখি হন মোদি ও জেলেনস্কি। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার ১৫ মাস পর এই প্রথম ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি। জানা গিয়েছে, জেলেনস্কির সঙ্গে ৩০ মিনিটের বৈঠক করেন মোদি।

ইউক্রেনের প্রেসিডেন্টকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘আলোচনার মাধ্যমে যুদ্ধাবসানে ভারতের পক্ষ থেকে সব রকম চেষ্টা করা হবে। এই যুদ্ধ মেটানোর জন্য ভারত ও আমি ব্যক্তিগতভাবে যতটা সম্ভব চেষ্টা করব। যুদ্ধকে আমি রাজনৈতিক বা অর্থনৈতিক সমস্যা বলে দেখি না বরং এটি মানবতা ও মানবিক মূল্যবোধের সমস্যা বলে দেখি।  বিগত দেড় বছরে আমরা ফোনে একাধিকবার কথা বলেছি তবে দীর্ঘ সময় পরে এই প্রথম আমাদের সাক্ষাতের সুযোগ হল। ইউক্রেনের যুদ্ধ গোটা বিশ্বের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু। বিশ্বে এই যুদ্ধের একাধিক প্রভাব পড়েছে।‘

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Dilip Ghosh | ঝাড়গ্রামের ‘দামাল ছেলে’ আজ বাংলার মন্ত্রী! টিভিতে দিলীপের শপথ দেখে চোখে জল অশীতিপর মায়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাইশ বছর বয়সে ঘর ছেড়েছিলেন...

New CM Advisor | টিম শুভেন্দু রেডি! কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত এবার মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, ব্যক্তিগত সচিব কে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী...

Punjab Minister Arrested | অর্থপাচার মামলায় ইডির জালে পঞ্জাবের মন্ত্রী! প্রতিহিংসার অভিযোগে সরব কেজরিওয়াল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) নিশানায়...

Mamata Banerjee | বিজেপিকে রুখতে বাম-অতিবাম ও জাতীয় দলগুলিকে নিয়ে মহামঞ্চ গড়ার ডাক মমতার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে ক্ষমতার পালাবদলের পর কালীঘাটে...